রাজ্যের মন্ত্রীও সুরক্ষিত নন, আইনশৃঙ্খলা নিয়ে সওয়াল, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নরোত্তম মিশ্রের
রাজ্যের মন্ত্রীও সুরক্ষিত নন, আইনশৃঙ্খলা নিয়ে সওয়াল, অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারির দাবি নরোত্তম মিশ্রের
রাজ্যের মন্ত্রীও সুরক্ষিত নয়, এমনই করুন অবস্থা আইন শৃঙ্খলার। অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। বর্ধমানে পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে ফের উগ্রবার্তা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের। রাঢ় বাংলায় প্রচারে গিয়ে তিনিই প্রথম লাভ জিহাদ বিরোধী আইন বাংলার আনার কথা বলেছিলেন। বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ আইন আনার দাবি জানাবেন তিনি এমনই মন্তব্য করেছিলেন নরোত্তম মিশ্র।

রাষ্ট্রপতি শাসন জারির দাবি
প্রচারের সূচনা লগ্ন থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়ে আসছে বিজেপি। আবারও বর্ধমানের পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে সেই দাবি তুললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জাকিরের উপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে এনে বলেছেন, রাজ্যের মন্ত্রীই সুরক্ষিত নন। এমন অবস্থা রাজ্যের আইন শৃঙ্খলার।তাই অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বাংলায়। রাজ্যে কেউ সুরক্ষিত নন। এই ঘটনাই প্রমাণ করে দিচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ডায়মন্ডহারবারে জেপি নাড্ডার উপর হামলার ঘটনা নিয়েও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছিল বিজেপি।

মাফিয়া রাজ চলছে বাংলা
নরোত্তম মিশ্র অভিযোগ করেছেন রাজ্যে মাফিয়া রাজ চলছে। প্রকাশ্যে অভিযোগ করেছেন বিজেপি নেতা। শাসক দলের গুন্ডারা দাপিয়ে বেরাচ্ছে রাজ্যে। মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ ছুড়ে দিয়েছেন নরোত্তম মিশ্র। এই বিজেপি নেতাই প্রথম রাজ্যে প্রচারে এসে লাভ জিহাদ আইনের পক্ষে সওয়াল করেছিলেন। তিনি বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতায়এলে লাভ জিহাদ আইন কার্যকর করবে।

আক্রান্ত রাজ্যের মন্ত্রী
বুধবার রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে আহত হয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেন। আশঙ্কা জনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইটি। সিট গঠন করেছেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনখড়ও এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ ভবনে ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে।

বিেজপির চক্রান্ত
রাজ্যের মন্ত্রীর উপর হামলার ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা। রেল পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তদন্তেও রেলপুলিশ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের মন্ত্রীদের উপর হামলার ঘটনা বিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications