'Wax Museum' -এ মমতার পাশেই জায়গা পেলেন দেবও! দেখুন সেই ছবি
Actor Dev: নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন তারকা সাংসদ দেব। মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের মহিশীলা কলোনিতে ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াকস্ মিউজিয়ামে যান অভিনেতা। তাঁর আসার খবরে গোটা এলাকা কার্যত নেমে এসেছিলেন রাস্তায়। আর সেই ভিড় সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে।
শিল্পী সুশান্ত রায়ের ওয়াকস্ মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করেছেন দেব (Actor Dev)। নিজের মোমের মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান দেব। এর পাশাপাশি ওয়াকস্ মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি দেখেন দেব (Actor Dev)।

এমন কাজ দেখে রীতিমত অবাক হয়ে যান তিনি (Actor Dev)। শুধু তাই নয়, কাজের প্রশংসাও করেন ঘাটালের সাংসদ। কিন্তু দেবের মোমের মূর্তি তৈরি করাটা কি খুব সহজ ছিল? এই প্রসঙ্গে শিল্পী সুশান্ত রায় বলেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়েছিলাম। চেয়েছিলাম তাঁর অনুমতি।
অভিনেতার কাছ থেকে সবুজ সঙ্কেত মিলতেই কাজ শুরু হয় বলে জানান সুশান্তবাবু। তবে কাজ শুরু করার আগে প্রথমে দেবের উচ্চতা মাপ করে নিয়ে এসেছিলেন তিনি। প্রায় দেড়মাস ধরে এই মূর্তি তৈরি হয়। যা এদিন বাস্তবের দেবের হাত ধরেই উদ্বোধন হন। এদিন শুধু দেবকে দেখতেই নয়, মোমের তৈরি অভিনেতাকে দেখতেও মহিশীলা কলোনি এলাকায় বহু মানুষের সমাগম হয়েছিল।












Click it and Unblock the Notifications