Vande Bharat Express: আসানসোলে তৈরি হবে বন্দে ভারতের ইঞ্জিন, বদলে যাবে ডিজাইনও

Vande Bharat Express: বঙ্গবাসীর জন্যে বড় খবর! বন্দে ভারতের ইঞ্জিন (Vande Bharat Locomotive) এবার তৈরি হবে বাংলায়। শুধু তাই নয়, বন্দে ভারতের ডিজাইনও তৈরি হবে রাজ্যেই। এমনটাই জানালেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রেলে বিপ্লব ঘটনাতে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেলমন্ত্রক। অমৃত ভারত স্টেশন যোজনায় রাজ্যের একাধিক স্টেশনকে একেবারে ঢেলে সাজানো হবে। যার মধ্যে শিয়ালদহ, দিঘা, ক্যানিং সহ একাধিক প্রান্তিক স্টেশন রয়েছে। এমনকি হাওড়া-নয়া দিল্লি রুটে কার্যত বিপ্লব ঘটছে। তৈরি হচ্ছে আরও ট্র্যাক। এমনকি একাধিক লাইনেরও সম্প্রসারণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vande Bharat Express - বাংলায় তৈরি হবে বন্দে ভারতের ইঞ্জিন থেকে ডিজাইন,

আর এর মধ্যেই আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতীয় রেলের। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসেই তৈরি হবে চারটে বন্দে ভারতের ইঞ্জিন। আজ শুক্রবার দীর্ঘক্ষণ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের জেনারেল ম্যানেজার দেবীপ্রসাদ দাসের সঙ্গে আজ দেখা করেন অগ্নিমিত্রা পাল। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয়। আর সেই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আসানসোলের বিধায়ক।

আর সেখানে বাংলায় বন্দে ভারতের ইঞ্জিন তৈরি হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। অগ্নিমিত্রা বলেন, মূলত ধন্যবাদ জানাতেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে আসা। আগের জিএমকে জানিয়েছিলাম যাতে চিত্তরঞ্জন কারখানার জন্যে কিছু কাজ দেওয়ার জন্যে। এই কারখানার গুরুত্ব এবং ঐতিহ্য দেখে যাতে কাজ দেওয়া হয়। উদাহারণ হিসাবে বন্দে ভারতের কথা বলেন আসানসোলের বিধায়ক।

আর এরপরেই তাঁর সংজজন, অত্যন্ত খুশির খবর, চারটে বন্দে ভারতের লোকোর বরাত দেওয়া হয়েছে। শুধু তাই নই, ডিজাইনিংও তৈরি হবে এখানেই। আসানসোলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলের কারখানা। চলতি বছরে রেকর্ড রেল ইঞ্জিন তৈরি করেছে এই সংস্থা। এক বছরে ৪৪৬টি রেল ইঞ্জিন তৈরি হয়েছে। এবার সেখানেই আরও এক ইতিহাস! তৈরি হবে বন্দে ভারতেরর ইঞ্জিন।

Vande Bharat Express - তৈরি হবে বন্দে ভারতেরর ইঞ্জিন।

খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে বলে সূত্রে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, একাধিক বন্দে ভারত পাবে বাংলা। তেমনটাই পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। সম্ভবত এই মাসেই পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত চালু হয়ে যাবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+