Vande Bharat Express: এক লাইনে বর্ধমান লোকাল এবং বন্দে ভারত এক্সপ্রেস? ভাইরাল ভিডিও'র ব্যাখ্যা দিল রেল

Vande Bharat Express: গত কয়েকমাসের মধ্যে একের পর এক রেল (Indian Rail) দুর্ঘটনা। সম্প্রতি ঝাড়খন্ডের চক্রধরপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বইগামী CSMT এক্সপ্রেস। যা নিয়ে জোর তরজা। সেই রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। তাও আবার কিনা সেই রাঙাপানি স্টেশনে।

গত দেড় মাস আগে সেখানেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর সেই জায়গায় বুধবার লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। যা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়ে ভারতীয় রেল এবং পরিকাঠামো। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক।

Train

সম্প্রতি বর্ধমান কর্ড শাখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। যদিও সেই ভিডিও'র সত্যতা ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করে দেখেনি। তবে ভাইরাল হওয়া ভিডিও'তে দেখা যাচ্ছে, একই লাইনে একটি লোকাল ট্রেন এবং একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) দাঁড়িয়ে রয়েছে। আর সেই ভিডিও তুলতে দেখা যাচ্ছে একাধিক যাত্রীকে।

জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি শিবাইন্ডী স্টেশন থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, হাওড়া-নিউ জলপাইগুড়ি যাচ্ছিল দেশের প্রথম সেমি বুলেটটি (Vande Bharat Express)। সেই সময় শিবাইচন্ডী স্টেশনে ঢোকার মুখে সিগন্যালের জন্য দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। সিগন্যালের কারণে একই লাইনে একটি লোকালও দাঁড়িয়ে ছিল। চেরাগ্রামে ঢোকার আগে সেটি দাঁড়িয়ে ছিল। যা খবর, কামারকুন্ডু হয়ে বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিল লোকালটি। হাওড়া স্টেশন থেকে ছেড়েছিল সেটি।

কিন্তু আগে বন্দে বন্দে ভারত ট্রেনটিকে (Vande Bharat Express) দাঁড় করিয়ে দেওয়া হয়। আর সেই দৃশ্য দেখে অনেকেই ছবি-ভিডিও তুলতে শুরু করে দেয়। মুহূর্তে হয়ে যায় ভাইরাল। যা রীতিমত আতঙ্ক তৈরি ফেলে দেয় যাত্রীদের মধ্যে। যদিও বিষয়টিকে স্বাভাবিক হিসাবেই দেখছে রেলওয়ে। এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা নয়। অটোম্যাটিক সিগন্যাল জোনে এমন হতে থাকে। বহু এমন খবর তাঁদের কাছে আছে বলেও এদিন জানিয়েছেন ওই রেল আধিকারিক।

শুধু তাই নয়, এই বিষয়ে রেলের তরফেও বার্তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে ব্যাখ্যাও দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। জানাচ্ছে, নির্দিষ্ট লাইনে গতি মেনে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এগোচ্ছিল। এটা কোনও অস্বাভাবিক ঘটনা নয় বলে দাবি করা হয়েছে। বিভ্রান্ত না হওয়ার কথা বলা হয়েছে।

ঠিক কী বলছে রেল? জানুন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+