২৮ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে কাটোয়ায় গ্রেফতার ২
২৮ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে কাটোয়ায় গ্রেফতার ২
পুলিশ জানিয়েছে, অভিজিত দে ও প্রদীপ রায় নামে এই দুই ব্যাক্তি একটি মোবাইল নেটওয়ার্ক সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে একাধিক জায়গা থেকে কম করে ২৮ লক্ষ টাকা তুলেছে।

অভিযোগ, কোনও বাড়িতে গিয়ে জানতে চাওয়া হয় তার বাড়ির ছাদে মোবাইলের টাওয়ার বসাতে আগ্রহী কিনা। আগ্রহ প্রকাশ করলে প্রথমে ১৭৭০০ টাকা দিয়ে ইন্সসিওর করায়। তারপর একই পরিমান টাকা আরও একটি কিস্তি জমা দিতে বলে। ধীরে ধীরে নানান অছিলায় তাঁর কাছ থেকে ধাপে ধাপে ২৮ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়া হয়। তারপর তিনি এনিয়ে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এদিন অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এদিন আদালতে তোলা হলে অভিজিত দে ও প্রদীপ রায় নামে ওই দুজনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গতবছর এপ্রিল মাসে। কাটোয়া শহরের সুবোধ স্মৃতি রোডের বাসিন্দা হরিপদ কয়াল নামে এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীকে বাড়ির ছাদে একটি সংস্থার মোবাইল টাওয়ার বসানো ও সেই সঙ্গে সংস্থার বিজনেস পার্টনার করার টোপ দিয়ে গত বছর ফেব্রুয়ারী মাস থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত কয়েক দফায় ২৮ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
{quiz_300}
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications