Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোর পাঁচটা থেকে তৃণমূল নেতা সোহরাব আলির বাড়িতে তল্লাশি আয়কর দফতরের, পাওয়া গেল কিছু?

ঝাড়খণ্ড ও ওড়িশায় চলছে দীর্ঘ আয়কর দফতরের তল্লাশি অভিযান। বাংলাতেও সেই অভিযান দেখা গেল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার ভোর পাঁচটায় তারা ওই বাড়িতে ঢুকেছেন।

নটি গাড়ি এসে দাঁড়ায় সোহরাব আলির বাড়ির সামনে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সুরক্ষার জন্য এসেছেন। বাড়ির সামনে কড়া পাহারায় তারা রয়েছেন। ভিতরে চলছে তল্লাশি অভিযান৷ বেলা ১২ টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তথ্যতালাস চালাচ্ছেন আধিকারিকরা।

IT Raid

এখন প্রশ্ন হচ্ছে, কে এই সোহরাব আলি? তৃণমূল কংগ্রেসের নেতা তথা রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক তিনি। রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম দিকে ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন। পরবর্তীতে তিনি কিছুদিনের জন্য লালুপ্রসাদ যাদবের আরজেডি পার্টি জয়েন করেন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেন। আসানসোল পুরসভার কাউন্সিলার হন। পরে রানিগঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয় লাভ করে বিধায়ক হন। বর্তমানে তার স্ত্রী নার্গিস বানু আসানসোল পুরনিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।

রানিগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়কের বাড়িতে বুধবার সকালেই আয়কর দফতর হানা দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট নটি গাড়িতে করে বুধবার ভোরে পাঁচটা নাগাদ আয়কর দফতরের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছান। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বাড়ির ভেতরে প্রবেশ করেন।

ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাক্তন বিধায়কের বার্নপুরের বাড়ি সহ বেশ কিছু জায়গায় এই তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর। ঘটনার বিষয়ে জানাজানি হতেই সকাল থেকেই বাড়ির অদূরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের এক পক্ষ দাবি করছেন, এলাকায় ভালো কাজে যুক্ত থাকতেন ওই তৃণমূল নেতা।

লোহা ব্যবসায়ী ইমতিয়াজ আলমের হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়ি এবং রেশনশপে হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা। অপর এক ব্যবসায়ী মহেন্দ্র শর্মার অফিসেও হানা দিয়েছে আয়কর দফতর। পড়শি রাজ্যে টাকা পাহাড় বার করেছে আয়কর দফতর। সেই সূত্র ধরেই কি রানিগঞ্জে হানা দেওয়া?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+