Bandel-Katwa Rail Line: লাইনচ্যুত মালগাড়ি! দু'ঘন্টা পরেও রেল চলাচল স্বাভাবিক হল? রইল UPDATE
Bandel-Katwa Rail Line: রেলের লাইন সংস্কারের কাজ চলাকালীন লাইনচ্যুত মালগাড়ি। যার জেরে থমকে গেল ব্যান্ডেল এবং কাটোয়া শাখায় ট্রেন চলাচল। লাইনে কাজের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আর এর মধ্যেই এই ঘটনায় কার্যত স্তব্ধ হয়ে যায় ওই লাইনের ট্রেন চলাচল। যার ফলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত আপলাইন পুরোপুরি বন্ধ আছে ট্রেন (Bandel-Katwa Rail Line) চলাচল। তবে ডাউনলাইন দিয়ে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

তবে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের ফলে মাটি নরম হয়ে যাওয়ায় এই বিপত্তি বলে মনে করছেন রেল আধিকারিকরা। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই রেললাইন সংস্কার হচ্ছে ব্যান্ডেল-কাটোয়া শাখায় (Bandel-Katwa Rail Line)। প্রতিদিন রাতে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলের সংখ্যা কম থাকায় পাথর ফেলা হচ্ছে। একই ভাবে শুক্রবার রাতেও বাঘনাপাড়া ও কানলা স্টেশনের মাঝখানে রং পাড়া এলাকায় আপ এবং ডাউন লাইনে পাথর ফেলছিল দুটি মালগাড়ি।
সেই সময় অফলাইনের একটি বগি লাইনচ্যুত (Bandel-Katwa Rail Line)হয়ে যায় বলে খবর। মালগাড়ির একটি চাকা অনেকটা ঢুকে যায়। তড়িঘড়ি কাটোয়া ও নবদ্বীপে রেলের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কাটোয়াগামী একটি মালগাড়ির চাকা রেল লাইন থেকে পড়ে যায়। আর তা শনিবার সকাল ৫টা নাগাদ ঘটে।
আর এই ঘটনার ফলে আপ এবং ডাউন শাখায় (Bandel-Katwa Rail Line) ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে সাড়ে ৭টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কৌশিক মিত্র জানিয়েছেন, ঘটনার ফলে ট্রেন চলাচলের খুব একটা প্রভাব পড়েনি। কারণ ওই শাখায় ট্রেনের সংখ্যা অনেক কম রয়েছে।
যদিও সপ্তাহের শেষদিন বহু মানুষ শহর এবং শহরতলীর বহবু অংশে কাজের জন্যে যান। ট্রেন (Bandel-Katwa Rail Line) না পাওয়ায় সমস্যার মধ্যে পড়েন তাঁরা। যা নিয়ে ক্ষোভও তৈরি হয় বলে খবর। প্রসঙ্গত, রবিবার বর্ধমান-হাওড়া কর্ড শাখায় রেল সংস্কারের জন্যে একাধিক ট্রেন বাতিল থাকবে।












Click it and Unblock the Notifications