TMC: পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা কেতুগ্রামে, দিনের আলোয় তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন
TMC: পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা কেতুগ্রামে, দিনের আলোয় তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন
পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা বর্ধমানের কেতুগ্রামে। তৃণমূল কংগ্রেস কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা। তৃণণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন বলে অভিযোগ বিরোধীদের। যদিও পুরনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম দুলাল শেখ।

শীতের সকালে েকতুগ্রামের আমগারিয়া বাজারে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী দুলাল শেখ। হঠাৎই এক দল দুষ্কৃতি সেখানে বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুলাল শেখকে গুলি করে সেখান থেকে চম্পট দেন দুষ্কৃতিরা। ঘটনাস্থলেই মারা যান তৃণমূল কংগ্রেসকর্মী। তারপরেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত কোনও দুষ্কতকে ধরা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
দুলাল শেখের ছেলের অভিযোগ তৃণমূলের আরেক গোষ্ঠীর লোকেরাই তাঁর বাবাকে খুন করেছেষ তিনি অভিযোগ করেছেন, বালির ব্যবসা নিয়েই শাসক দলের আরেক গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন দুলাল শেখ। তার জেরেই শাসক দলের ওই গোষ্ঠী প্রকাশ্যে গুলি করে খুন করে দুলাল শেখকে। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের পাল্টা অভিযোগ পারিবারিক শত্রুতার কারণেই খুন হয়েছে দুলাল শেখ।
সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এক দিকে জেলায় জেলায় তাজা বোমা উদ্ধারের ঘটনা বাড়ছে। তার উপরে একের পর এক জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হচ্ছে। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে শাসক দলের নেতারা। আবার তার পাল্টা অভিযোগ করেছে বিজেপি। তারা অভিযোগ করেছে শাসক দল পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের রাজনীতি তৈরি করতে চাইছে। মানুষকে ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications