ByElections: আসানসোলে হাড্ডাহাড্ডি লড়াই! বিধানসভার ৭ টির মধ্যে ৪ টিতে এগিয়ে তৃণমূল
আসানসোল (Asansol) কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। গণনার শুরুতেই এগিয়ে গিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) তারকাপ্রার্থী শত্রুঘ্ন সিনহা (shatrughan sinha)। তবে সেখানে ব্যবধান খুব বেশি নয়। আসানসোল কেন্দ্রের সাতটি বিধান
আসানসোল (Asansol) কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। গণনার শুরুতেই এগিয়ে গিয়েছেন তৃণমূলের (Trinamool Congress) তারকাপ্রার্থী শত্রুঘ্ন সিনহা (shatrughan sinha)। তবে সেখানে ব্যবধান খুব বেশি নয়। আসানসোল কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটিতে এগিয়ে রয়েছেন শত্রুঘ্ন সিনহা। আর তিনটিতে এগিয়ে রয়েছেন বিজেপির (BJP) অগ্নিমিত্রা পাল (agnimitra paul)।

তৃণমূল যে সব বিধানসভা কেন্দ্রগুলিতে এগিয়ে
আসানসোল লোকসভা কেন্দ্রের যেসব বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল এগিয়ে চলেছে, তার মধ্যে রয়েছে পাণ্ডবেশ্বর, বারাবনি, জামুড়িয়া এবং আসানসোল উত্তর। এর মধ্যে পাণ্ডবেশ্বরে তৃণমূল এগিয়ে রয়েছে সব থেকে বেশি ভোটে। জামুড়িয়া এবং বারাবনিতেও ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার আসানসোলে ভোট পড়েছিল প্রায় ৬৭ শতাংশের মতো। যদি তৃণমূল এই কেন্দ্রে জয় পায় তাহলে তা তারা প্রথমবার পাবে।

বিজেপি যেসব বিধানসভা কেন্দ্রগুলিতে এগিয়ে
অন্যদিকে রানিগঞ্জ, আসানসোল দক্ষিণ এবং কুলটিতে এগিয়ে রয়েছে বিজেপি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পোস্টাল ব্যালটে অগ্নিমিত্রা পাল এগিয়ে গিয়েছিলেন। পরে ইভিএম খোলার পরে এগিয়ে যেতে থাকেন শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে গত বছরের বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপি আসানসোল দক্ষিণ ও কুলটিতে বিজেপি জয়লাভ করেছিল। সেইসঙ্গে এবারের ভোটে রানিগঞ্জ কেন্দ্রে এগিয়ে বিজেপি, যেখানে গত বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস।

এগিয়ে যেতেই পুজো দিতে বেরোলেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী
এদিন আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সিনহার এগিয়ে যাওয়ার খবর পেতেই হোটেল থেকে পুজো দিতে বেরিয়ে পড়েন স্ত্রী পুনম সিনহা। শেষ পর্যন্ত শত্রুঘ্ন সিনহাই এই কেন্দ্রে জয়ী হবেন বলে দাবি করেছেন তিনি। স্বামীর এগিয়ে থাকার খবরে খুশি পুনম সিনহা তৃণমূল নেত্রীকেও ধন্যবাদ দেন। প্রসঙ্গত প্রচার শেষের দিন স্ত্রীকে নিয়ে আসানসোলের রামমন্দিরে পুজো দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা।

২০১৯-এ প্রায় ২ লক্ষ ভোটে জিতেছিলেন বাবুল
আসানসোল কেন্দ্রটিতে আগে কোনওবারেই জয়লাভ করতে পারেনি তৃণমূল। ২০০৯ সালে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে বামের পায় ১৫ টি। তার মধ্যে ছিল আসানসোলও। এরপর ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন বাবুল সুপ্রিয়। ২০১৯-এ ভোটের অঙ্ক প্রায় ১৪.৪১ শতাংশ বাড়ান বাবুল। তিনি পেয়েছিলেন ৬,৩৩,৩৭৮ টি ভোট। শতাংশের নিরিখে যা প্রায় ৫১.১৬ শতাংশ। অন্যদিকে তৃণমূল প্রার্থী মুনমুন সেন পেয়েছিলেন ৪,৩৫,৭৪১ টি ভোট। শতাংশের নিরিখে যা প্রায় ৩৫.১৯ শতাংশ।












Click it and Unblock the Notifications