কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে! 'অনুব্রতের শিষ্য' তৃণমূল বিধায়কের হুমকির ভিডিও ভাইরাল

ভোটের আগে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছিলেন ভোট দিতে গেলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। এছাড়াও ঢাক, গুড়-বাতাসা অনেক কিছুই ছিলে তাঁর ঝুলিতে। সেগুলোকেই প্রচ্ছন্ন হুমকি বলে অভিযোগ করতেন বিরোধীরা। এবার আসানসে

ভোটের আগে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছিলেন ভোট দিতে গেলে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। এছাড়াও ঢাক, গুড়-বাতাসা অনেক কিছুই ছিলে তাঁর ঝুলিতে। সেগুলোকেই প্রচ্ছন্ন হুমকি বলে অভিযোগ করতেন বিরোধীরা। এবার আসানসোলের (Asansol) ভোটের আগে পাণ্ডবেশ্বরের (Pandaveswar) তৃণমূল (Trinamool Congress) বিধায়কের মন্তব্য, কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে। ভিডিও ভাইরাল হওয়ার পরে বিধায়ক বলেছেন, এটা পুরনো ভিডিও, যা নিয়ে বিজেপি বাজার গরম করতে চাইছে।

তৃণমূল বিধায়কের হুমকি

তৃণমূল বিধায়ক দলের কর্মীদের চাঙ্গা করছেন। প্রধান বিরোধী বিজেপির কর্মী সমর্থকদের চমকাতে বলছেন দলের কর্মীদের। বলছেন, তাঁরা যদি ভোট দেন, তাহলে তা দেবেন নিজের ঝুঁকিতে। যদি ভোট দিতে যান, তাহলে ধরে নেওয়া হবে বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে ভোটের পর কোথায় থাকবেন তা নিজের ঝুঁকি। বিজেপি সমর্থকদের সরাসরি ভোট না দিতেই বলতে শোনা যাচ্ছে তাঁকে। সঙ্গে ওই নেতা বলছেন. যদি তাঁরা ভোট না দেন তাহলে রাজ্যে থাকতে পারবেন, চাকরি ব্যবসা করতে পারবেন। তৃণমূল তাঁদেরকে সমর্থন করবে, পাশে থাকবে বলেও জানিয়েছেন তিনি। বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

বিজেপির অবস্থান

বিজেপির অবস্থান

রাজ্যের দায়িত্ব প্রাপ্ত বিজেপি নেতা অমিত মালব্য এই ভিডিও টুইট করে বলেছেন, পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে হুমকি দিচ্ছেন, তাতে তাঁর জেলে থাকার কথা। কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় তিনি বাইরেই রয়েছেন। নির্বাচন কমিশনের এই ভিডিওটির নোট নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

অনুব্রত মণ্ডলের শিষ্য

অনুব্রত মণ্ডলের শিষ্য

এই হুমকির জেরে পাণ্ডবেশ্বরের বিধায়ককে পাল্টা দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, এর থেকেই পরিষ্কার আসানসোলের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তৃণমূল হারবে। তিনি আরও বলেন, এই ধরনের হুমকি না দিলেই ভাল হয়। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অনুব্রত মণ্ডলের শিষ্য বলেও কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের প্রাক্তন মেয়র বলেন, অনুব্রত মণ্ডলকে কিছু দিনের মধ্যেই জেলে যেতে হবে আর উনি (নরেন্দ্রনাথ চক্রবর্তী) এধরনের হুমকি দেওয়া বন্ধ না করলে ওনাকেও জেলে যেতে হবে।

বিধায়কের সাফাই

বিধায়কের সাফাই

এব্যাপারে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ভিডিওটি পুরনো। পঞ্চায়েত ভোটের জন্য কর্মীদের উজ্জীবিত করার জন্যই তিনি বলেছিলেন বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, পাণ্ডবেশ্বরে সব দলের কর্মীরা একসঙ্গে থাকেন। সেখানে শান্তিতে ভোট হয় বলেও দাবি করেছেন তিনি। বিজেপি সেই ভিডিও দেখিয়ে বাজার গরম করতে চাইছে। বিজেপি প্রচারের আলোয় আসতে চাইছে। তৃণমূলের বদনাম করার জন্যই এসব করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+