রথের দিন ভর সন্ধ্যায় খুব কাছ থেকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, ঘটনাস্থলেই মৃত্যু
রথের দিন সন্ধ্যায় চলল গুলি! তৃণমূল নেতাকে খুব সামনে থেকে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম অসীম দাস। ঘটনায় অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভর সন্ধ্যায় প্রকা
রথের দিন সন্ধ্যায় চলল গুলি! তৃণমূল নেতাকে খুব সামনে থেকে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। জানা গিয়েছে, ওই তৃণমূল নেতার নাম অসীম দাস। ঘটনায় অভিযোগের তির স্থানীয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভর সন্ধ্যায় প্রকাশ্যে এভাবে গুলি চালানোর ঘটনাতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই খুন তা খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের লাখুড়িয়া এলাকাতে।
ওই এলাকার অঞ্চল সভাপতি ছিলেন তিনি। জানা গিয়েছে, সন্ধ্যায় ব্যস্ততম এলাকা। স্থানীয় কাশেমনগর এলাকা তৃণমূল বৈঠক সেরে ফিরছিলেন অসীম। হঠাত করে একদল যুবক তাঁকে আটকে ধরে বলে অভিযোগ। তাঁর বাইক আটকে দাঁড়ায় দুষ্কৃতীরা।
কিছু বুঝে ওঠার আগে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। যদিও ঘটনার পর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
কিন্তু চিকিৎসকরা ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকাতে। তবে এই ঘটনাতে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
শাসকদল তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপির তরফে।
তাঁর দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ফল। বিজেপিকে ইচ্ছাকৃত ভাবে ফাঁসানো হচ্ছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।












Click it and Unblock the Notifications