সাইকেল চালিয়ে বাজারে, সবজি কিনলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

বর্ধমান - দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। বৃহস্পতিবার লক্ষ্মীবারে কীর্তি পৌঁছে গেলেন বাজারে। আমজনতা যেমন বাজার করেন, তেমনই বাজার করলেন। বাছাই করে ব্যাগে ভরলেন সবজি।

অন্যান্য লোকসভা কেন্দ্রের প্রার্থীরাও প্রচারে নেমে পড়েছেন। জন সংযোগ অন্যতম বিষয় ভোটের বাজারে। যতটা সম্ভব সাধারণ মানুষের কাছে তাদের প্রতিনিধি হয়ে যাওয়াটাই লক্ষ্য। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দেখা গেল দেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে।

বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমুলের হাতের টেক্কা কীর্তি আজাদ। বিজেপি এখনও তাদের হাতের তাস ফেলেনি। বামেরাও এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। ওই কেন্দ্রে কংগ্রেস, সিপিএম, আইএসএফের মধ্যে আসন সমঝোতা হবে কি? সেই প্রশ্নও থেকে যাচ্ছে।

আর সেই ফাঁকা মাঠেই যতটা সম্ভব প্রচার সেরে ফেলতে চাইছেন তৃণমূল প্রার্থী। এক দফা তৃণমুল প্রার্থী তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ প্রচার করেছেন দুর্গাপুরে ভোট ঘোষণার আগেই। ভোট পর্যন্ত পাকাপাকি বাস করছেন দুর্গাপুর ইস্পাত নগরীতে। সেজন্য থাকার ব্যবস্থাও করে ফেলেছেন। বুধবার তিনি এসেছেন দুর্গাপুরে।

আজ বৃহস্পতিবার তিনি নেমে পড়েছেন রাজনীতির ময়দানে। সাত সকালেই তিনি চলে এলেন বাজারে। ঠিক যেমন করে বাড়ির বাজার হয়, তেমনভাবেই বাজার সাড়লেন। সাইকেল নিয়ে তিনি হাজির হলেন এলাকার চণ্ডিদাস বাজারে।

বৃহস্পতিবার তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী প্রদীপ মজুমদারকে সঙ্গে নিয়ে সাইকেল করেই বাজার করতে বের হন কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন তৃণমুল নেতা কর্মীরা। ইস্পাত নগরীর চণ্ডিদাস মার্কেটে বাজার সারলেন কীর্তি আজাদ। সঙ্গে করলেন ভোট প্রচারও।

তিনি নিজে সবজি কিনলেন বাছাই করে। টাকটা সবজি পেয়ে খুশি মিথিলার সন্তান।পরে তিনি মাছের বাজারে যান। মাছ খুব প্রিয় কীর্তি আজাদের। তবে ইলিশ মাছ খাওয়ার সময় চোখে চশমা পরে নেন। ইলিশের কাঁটা না হলে গলায় বিঁধে যাওয়ার ভয় থাকে। এমনই জানালেন তিনি। তৃণমূল প্রার্থী এদিন মাছও নিয়েছেন বলে খবর।

সাইকেল চালিয়ে কীর্তি তাঁর নতুন ঠিকানা থেকে বের হন। সকালে বাজারে তিনি বহু মানুষের সঙ্গে কথা বলেছেন। বাংলা ভাষা তেমন সড়গড় নয়। সেই কারণে হিন্দিতেই কথা বলেছেন। বিক্রেতারাও প্রাক্তন জাতীয় ক্রিকেটারকে দেখে, কথা বলে খুশি বলে খবর৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+