তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, থমথমে মেমারি

তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, থমথমে মেমারি

তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর সোমবারও থমথমে মেমারি। চলছে পুলিশের টহল। রবিবার বিকেলে শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মেমারির আমাদপুর। সংঘর্ষে জখম হয়েছেন বিজেপি ও তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক। রবিবার তৃণমূল কংগ্রেস এলাকায় বাইক র‍্যালির আয়োজন করেছিল। তার থেকেই গন্ডগোলের সূত্রপাত বলে জানা গিয়েছে।

তৃণমূলের মিছিলে হামলা বিজেপির

তৃণমূলের মিছিলে হামলা বিজেপির

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মেমারির আমাদপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার সহ একাধিক সরকারি কর্মসূচি নিয়ে প্রচারে বেড়িয়েছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কেজা এলাকায় যখন তাদের বাইক র‍্যালি যায়, তখন বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের মারধরে জখম হয়েছেন তাঁদের একাধিক কর্মী। যাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে দাবি তৃণমূলের।

পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ

পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ

শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতৃত্বের আরও অভিযোগ, 'পুলিশের অনুমতি নিয়েই বাইক র‍্যালির আয়োজন করা হয়েছিল। সরকারের নানা কর্মসূচির প্রচারে সেই বাইক র‍্যালি বার হতেই বিজেপির কর্মী সমর্থকরা মিছিলে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকরা লাঠি রড নিয়ে পুলিশের উপস্থিতিতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধর করে বলে অভিযোগ। বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন। পুলিশের সামনে এই ঘটনা হলেও পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তৃণমূলের।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

তবে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তারা দাবি করেন, পুলিশের অনুমতি নিয়ে বিজেপিও মিছিল করছিল। মিছিলের সামনের দিকে ছিল মহিলা নেতৃত্ব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে তারাই হামলা চালায়। তাদের আরও দাবি, বিজেপি হামলা করবে কেন? আজ যারা তৃণমূল কালকে তারাই আবার বিজেপি হয়ে যাবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+