গীতাপাঠের পালটা কর্মসূচি হল দুর্গাপুরে, সংবিধান পাঠ হল শহরে

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান হল রবিবার। শঙ্করাচার্য উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সনাতনী হিন্দুধর্মের বার্তা দেওয়া হল ব্রিগেড থেকে। ব্রিগেডের পালটা কর্মসূচি দেখা গেল দুর্গাপুর শহরে। সেখানে সংবিধান পাঠের কর্মসূচি দেখা গেল।

ব্রিগেডের পাল্টা দুর্গাপুরে সংবিধান পাঠের আয়োজন করল কংগ্রেস। সংবিধান পাঠকে সমর্থন করে বিজেপিকে বিঁধলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী। মন্ত্রী প্রদীপ মজুমদার বিজেপি আক্রমণ করে বলেন "ওঁদের পাপ দূর হোক ভারতবর্ষ থেকে। রাজনৈতিকভাবে আমরা গীতাকে ব্যবহার করি না।"

Congress

ব্রিগেডে কুরুক্ষেত্রের মাটি এনে লক্ষ কন্ঠে গীতা পাঠ হল। বিজেপির গীতাপাঠকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ চড়ছে। ধর্মের উস্কানি দিয়ে সাধারণ মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের কন্ঠরোধও করা হচ্ছে। এই অভিযোগ তুলে দুর্গাপুরে ডাক্তার বি আর আম্বেদকরের পাদদেশে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত করে সংবিধান পাঠে জাতীয় কংগ্রেস।

সংবিধান পাঠ করেন কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, দেশের মানুষকে জাগ্রত করতে এবং বিজেপির ধর্মের উস্কানির প্রতিবাদে তাদের এই সংবিধান পাঠ। এদিকে রাজ্যকে বঞ্চনা করছে বিজেপি, এই অভিযোগ তুলে দুর্গাপুরের ইস্পাতনগরী জুড়ে বাইক মিছিল তৃণমূলের।

এই বাইক মিছিলে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, "চেয়েছিলাম কর্ম, দেখাচ্ছে ধর্ম। গীতা তো আমরাও পাঠ করি। কিন্তু রাজনৈতিকভাবে গীতাকে আমরা ব্যবহার করি না। এই পাঠ করে যদি ওঁরা অনৈতিক শাসনের হাত থেকে এবং গণতন্ত্রকে লুণ্ঠিত করার হাত থেকে রক্ষা করে। তাহলে আমরা গীতার যথার্থ ফল পাব।" সংবিধানকেও হত্যা করছে বিজেপি। এই বলেও তীব্র কটাক্ষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+