Suvendu Adhikari: দিলেন তিন গুরুত্বপূর্ণ দিনের ব্যাখ্যা! কার-কার মাধ্যমে লালনের স্ত্রীর FIR, বর্ণনা শুভেন্দুর

আসানসোল উত্তর বিধানসভার রামকৃষ্ণ ডাঙ্গালে শিব চর্চা অনুষ্ঠান-এ অংশগ্রহণ করে গঙ্গার আরতি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোলের বিজেপি কার্যালয়ে তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠকও করেন।

আসানসোল উত্তর বিধানসভার রামকৃষ্ণ ডাঙ্গালে শিব চর্চা অনুষ্ঠান-এ অংশগ্রহণ করে গঙ্গার আরতি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোলের বিজেপি কার্যালয়ে তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠকও করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিরোধী দলনেতা নাম না করে বলেন, বছরের শেষে দুবাই যান কিন্তু বছরের শুরুটা ভাল কাটবে না।

 আসানসোলে গঙ্গা আরতিতে অংশগ্রহণ

আসানসোলে গঙ্গা আরতিতে অংশগ্রহণ

বিরোধী দলনেতা এদিন আসানসোল উত্তর বিধানসভার রামকৃষ্ণ ডাঙ্গালে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি সবার জন্য মঙ্গল কামনা করেন।

তিন দিনের ব্যাখ্যা

তিন দিনের ব্যাখ্যা

বিরোধী দলনেতা গত কয়েকদিন ধরে তিনটি তারিখের কথা বলছিলেন বারে বারে। তবে সেই তারিখ উল্লেখের বিষয়টি বিজেপির শীর্ষ নেতৃত্ব পছন্দ করছে না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এদিন আসানসোলে বিরোধী দলনেতা বলেন, ডেডলাইন নয়। তিনি বলতে চেয়েছিলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ও প্রশাসনিক ক্ষেত্রে তিনটি দিন গুরুত্বপূর্ণ দিনের কথা। তিনি বলেছেন কয়লা ভাইপো ইডির বিরুদ্ধে মামলা করেছিলেন। বারো ডিসেম্বর সেই মামলার শুনানি ছিল। ১৪ ডিসেম্বর ডিএ মামলার শুনানি ছিল। তারপরেই তিনি বলেন, বছরের শেষ মাসটা আনন্দে কাটান, দুবাই যান, সিঙ্গাপুরে যান। কিন্তু বছরের প্রথমটা ভালো কাটবে না। এই বলে তিনি জানুয়ারি সাসপেন্স উসকে দেন।

সিআইডি VS সিবিআই নয়

সিআইডি VS সিবিআই নয়

সিআইডি সিবিআইয়ের বিরুদ্ধে তদন্ত করছে। এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, আদালতকে না জানিয়ে সিআইডি সিবিআই-এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না। এব্যাপারে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, বিষয়টি কি সিআইডি বনাম সিবিআই হয়ে গেল। তখন বিরোধী দলনেতা বলেন, চোর তৃণমূল বনাম আদালতের নির্দেশে তদন্ত করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানো উচিত

মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানো উচিত

এদিন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে চলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মামলা সরানোর পক্ষেও সওয়া করেন। তিনি বলেন রোজভ্যালির মামলা কলকাতা থেকে ভুবনেশ্বরে সরানো হয়েছিল। তিনি বলেন, নির্বাচন পরবর্তী হিংসা-সহ যেসব মামলার তদন্ত আদালতের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হয়েছিল, তা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত।
বিরোধী দলনেতা সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছে। পাশাপাশি তদন্তকারী সংস্থাকে ভয় দেখানোর অভিযোগ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য বগটুই কাণ্ডের তদন্তে রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্প থেকে যাবতীয় কাগজপত্র ইতিমধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার যেভাবে রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পের সামনে বিক্ষোভ হয়েছে, তাতে বগটুই কাণ্ডের মামলার নথি হারিয়ে যাওয়ার ভয় করছে সিবিআই।

লালন শেখের স্ত্রীর এফআইআর লিখেছেন তৃণমূল নেতারা

লালন শেখের স্ত্রীর এফআইআর লিখেছেন তৃণমূল নেতারা

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, লালন শেখের স্ত্রী যে এফআইআর পেশ করেছেন, তা লিখে দিয়েছেন তৃণমূলের বিধায়ক রানা সিংহ রায় এবং মলয় মুখোপাধ্যায়ের লিখে দেওয়া। শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি দায়িত্ব নিয়েই এই দাবি করেছেন। বিরোধী দলনেতার আরও দাবি এঁদেরকে নির্দেশ দিয়েছেন ববি হাকিম আর ববি হাকিমকে নির্দেশ দিয়েছেন মেঘালয় থেকে পিসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+