দুর্গাপুরে সিপিএমের মিছিলে হামলা-কার্যালয় ভাঙচুর, প্রতিবাদে মিছিল DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের
বুধবার ডিওয়াইএফআইয়ের মিছিলে এবং দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি।
ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু, প্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব।

দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত যায়। পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াই গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম কর্মী-সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি।
আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেন,দলীয় কর্মীদের ওপর নিশংস ভাবে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আবার শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। এব্যাপারে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ বাধা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আরজি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ সিপিআইএমের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications