বিজেপির আশ্রয় না পেলে উঠে যেত তৃণমূল, প্রথম সভাতেই তৃণমূলের বিরুদ্ধে আগুন ঝরালেন শুভেন্দু

বিজেপির আশ্রয় না পেলে উঠে যেত তৃণমূল, প্রথম সভাতেই তৃণমূলের বিরুদ্ধে আগুন ঝরালেন শুভেন্দু

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভা করলেন শুভেন্দু। পূর্বস্থলিতে বিজেপির সভায় দিলীপ ঘোষের সঙ্গে বক্তা হিসেবে হাজির ছিলেন শুভেন্দ্ু। সেই মঞ্চে প্রথম ভাষণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগুন ঝরালেন শুভেন্দু। যাঁরা তাঁকে দল বদলের জন্য মির্জাফর, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করছেন, তাঁরা ভুল গিয়েছেন ১৯৯৮ সালে বিজেপি হাত ধরেছিল বলেই তৃণমূল দলটা রয়ে গিয়েছে। সেসময় বিজেপি আশ্রয় না গিলে তৃণমূল কংগ্রেস দলটা উঠে যেত।

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুভেন্দুর

বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভা করলেন শুভেন্দু অধিকারী। পূর্বস্থলীতে সেই সভায় বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। শুভেন্দুকে বিজেপি নেতা হিেসবে দেখার জন্য সভায় ভিড় হয়েছিল বেশি। বিজেপি নেতা হিসেবে প্রথম ভাষণেই তৃণমূলের বিরুদ্ধে আগুন ঝরালেন িতনিো। বিজেপিতে যোগ দেওয়ায় যাঁরা তাঁকে বিশ্বাসঘাতক, মির্জাফর বলে আক্রমণ করছেন তাঁদের পাল্টা আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন ১৯৯৮ সালে বিজেপি তৃণমূলকে আশ্রয় না দিলে দলটাই উঠে যেত। সেবার বামের হারাতে বিজেপিই তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল বলে পাল্টা দাবি করেছেন শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য বিেজপিকে শুভেন্দুকে মির্জাফর বলে আক্রমণ শানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশ্বাসঘাতক বলে আক্রমণ শানিয়েছিলেন সৌগত রায়।

শুভেন্দুর হুঙ্কার

শুভেন্দুর হুঙ্কার

১০ বছরে রাজ্যটাকে শেষ করে দিয়েছে তৃণমূল। কোথাও কাজ নেই, এসএসসি বন্ধ, টেট দুর্নীতি চরমে উঠেছে। এর থেকে একমাত্র রেহাই দিতে পারে বিজেপি সরকার। তাই বামেদের পরিবর্তনে সহায়তা করেছিল বিজেিপ। এবার পরিবর্তনের পরিবর্তন চাইছে বিজেপি। আর মমতা সরকারকে থাকতে দেওয়া যাবে না বলে হুঙ্কার দিয়েছে শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ফের শুভেন্দু তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান তুলেছেন পূর্বস্থলীর জনসভা থেকে। অমিত শাহ চাইট দেওয়ায় গরুপাচার, কয়লা পাচার, বালি পাচার সব বন্ধ হয়ে গিয়েছে। এবার বিজেপি ক্ষমতায় এলে কিডনি পাচারও বন্ধ হয়ে যাবে বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।

পদ চাইনা পরিবর্তন চাই

পদ চাইনা পরিবর্তন চাই

বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি পদের লোভে দল বদল করেননি। তিনি পরিবর্তন েচয়েছেন বলেই দল বদল করেছেন। সেকারণে অমিত শাহকে ফোন করে তিনি বলেছিলে নিঃশর্ত দলবদল করতে চাই। দলের একজন সাধারণ কর্মী হিসেবেই তিনি কাজ করবেন কোনও পদ চান না। সেকথা আবারও পূর্বস্থলীর মঞ্চে স্মরণ করালেন শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু। সেকারণেই তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন।

শুভেন্দুকে ঘিরে অসন্তোষ

শুভেন্দুকে ঘিরে অসন্তোষ

এদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির অন্দরে তুমুল অসন্তোষ শুরু হয়েছে। আদিবিজেিপরা কিছুতেই শুভেন্দু অধিকারীকে মেনে নিতে পারছেন না। গতকাই কাঁকসায় বিজেপির যোগদান মেলায় দিলীপ ঘোষের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন আদি এবং নব্য বিজেপি কর্মী সমর্থকরা। আজ আবার গাইঘাটায় বিজেপির যোগদান মেলার মাঠে আদি বিজেপির পোস্টায়ে েছয়ে গিয়েছে। শুভেন্দু এবং তার অনুগামীদের টার্গেট করেই এই পোস্টার দেওয়া হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+