ফের রাজ্যে সক্রিয় বাংলাদেশের জঙ্গি মডিউল, দুর্গাপুরে STF-র হাতে গ্রেফতার ছাত্র
ফের রাজ্যে সক্রিয় হয়ে উঠছে বাংলাদেশের জঙ্গি মডিউল। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসার মীরে পাড়া থেকে এক যুবককে গ্রেফতার করলো রাজ্য পুলিশের STF এর একটি দল।
শনিবার দুপুর ৩টে নাগাদ সূত্র মারফত খবর পেয়ে অভিযানে নামে একটি দল। কাঁকসার মীরেপাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল সেখ কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে STF।জানা গিয়েছে বেশ কিছু সামগ্রী তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।তদন্তের স্বার্থে STF এর আধিকারিকরা কোনো মন্তব্য করতে চান নি।ওই যুবককে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে STF।

হাবিবুল বা হাবিবুল্লা নামে ওই ছাত্রের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সে। শাহদাত নামে সেই মডিউলের প্রধান বা আমির হিসেবে রাজ্যে কাজ করছিল হাবিবুল্লা। এই জঙ্গি মডিউসের সদস্যরা এনক্রিপ্টেড মেসেজে তথ্য আদান প্রদান করত। গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই এই এনক্রিপ্টেড মেসেজের আদানপ্রদান করা হতো বলে জানতে পেরেছে পুলিশ।
তদন্তকারীরা জানতে পেরেছেন পাক জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যোগাযোগ রাখত বাংলাদেশের এই জঙ্গি সংগঠন। তারা ভারতে এবং বাংলাদেশে নানা নাশকতকা মূলক কাজ পরিচালনার পরিকল্পনা করছিল। আনসার আল ইসলামের মডিউল মূলত বাংলাদেশে বেশি তৎপর ছিল। ধীরে ধীরে তৎপরতা বাড়াতে শুরু করেছিল রাজ্যে। বিরোধীরা অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে অবাধ অনুপ্রবেশের কারণেই কলকাতা জঙ্গিদের নিরাপদ ডেরায় পরিণত হয়েছে।
এখনো পর্যন্ত ওই যুবক কার কার সাথে যোগাযোগ করেছে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এস টি এফ।এলাকা সূত্রে জানা গেছে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়েই পড়ে থাকতো ।বাড়ির বাইরে খুব একটা দেখা যেতো না তাকে।এলাকায় মেধাবি ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লা।কি কারণের সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ।হাবীবুল্লার গ্রেফতারির খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।রাতেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা।থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভীড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে।এলাকাসুত্রে জানা গেছে হাবিবুল্লার গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত। তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায়।একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত হাবীবুল্লা কে আজ আদালতে পেশ করা হবে।
বর্ধমানের খাড়ড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডেও বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিসংগঠনের যোগ ছিল। তারাও বর্ধমানে এসে গোপনে বোমা তৈরি করছিল। বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা রাজ্যে নিরাপদ আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করে সরব হয়েছে বিরোধীরা। কয়েক মাস আগে কলকাতা থেকে গ্রেফতার করা হয় বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের দুই জঙ্গিকে। তার আগে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে জড়িত রাজারাম রেগে নামে এক জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications