গাড়িতে স্টিক রাখা আছে, এবার বর্ধমানে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
ভোটের বিতর্ক রোজই কি তিনি বাড়িয়ে চলেছেন? গতকাল লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে যেতে দেখা গিয়েছিল তাঁকে। বুধবার স্টিকের কথা বললেন। প্রয়োজন পড়লে বার করার কথা শোনা গেল তাঁর থেকে৷
দিলীপ ঘোষ বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির। প্রচার শুরুর দিন থেকেই বহুবিধ বিতর্ক তাঁকে ঘিরে। একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তিনি। রাজনৈতিক মহলেও যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

গতকাল দুর্গাপুরে লাঠি হাতে দেখা গিয়েছিল বিজেপি প্রার্থীকে। ভোটের প্রচারে প্রার্থী কেন লাঠি নিয়ে ঘুরবেন? তাও আবার বাংলায়! সেই প্রশ্ন উঠেছিল। সোমবার দিলীপ ঘোষের জন সংযোগের সময় কিছু মানুষ এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। পরদিনই দিলীপ ঘোষকে ছোট লাঠি হাতে দেখা যায়।
বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। এদিনও বিতর্ককে যেন জিইয়ে রাখলেন তিনি। এবার লাঠি তাঁর সঙ্গে দেখা গেল না ঠিকই। কিন্তু তাঁর মুখে স্টিকের কথা শোনা গেল। ঠিক কী বলেছেন বিজেপি প্রার্থী?
এদিক বর্ধমানের কালনা গেট এলাকার মাঠে প্রাতঃভ্রমণে দেখা যায় দিলীপকে। এরপর তিনি মৌসুমি ক্লাব এলাকায় আয়োজিত চা - চক্রে যোগ দেন। সেখানে একাধিক বিষয়ে প্রশ্ন করা হয়। লাঠি প্রসঙ্গও উঠে আসে।
দিলীপ ঘোষ এদিন বলেন, স্টিকের কথা। তাঁর গাড়িতে রাখা আছে। এই কথায় চর্চা শুরু হয়েছে। তাঁর কথায়, "আমার মনে হয় না বর্ধমানে উৎপাতের লোকজন আছে। আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তাও আমাদের কাছে আছে। সকাল বেলা আমাকে হাতে একজন স্টিক দিল৷ সেটা নিয়ে ঘুরছিলাম। সেটা আমার গাড়িতে আছে৷ দরকার হলে বের করব।"
প্রথমে লাঠি। তারপর স্টিক। ভোটের বাজারে বিতর্ক আরও বাড়ল। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।












Click it and Unblock the Notifications