South Bengal Flood: দুর্যোগ কাটলেও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, আরও জল ছাড়ল DVC

পুজোর মুখে বানভাসী বাংলা। বিধ্বস্ত উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গেও একাধিক জায়গায় প্লাবন দেখা দিয়েছে। আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে নিম্নচাপ বাংলাদেশের দিকে সরছে। কাজেই আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে রাজ্যে।

কিন্তু ওই আশার কথাই সার। আকাশে মেঘ কাটতে শুরু করলেও ডিভিসি জল ছাড়া বন্ধ করেনি। ফের জল ছেড়েছে ডিভিসি। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জল ছাড়া কমিয়ে ছিল DVC। কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে ফের বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ।

South Bengal Flood

বুধবার মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে কম জল ছাড়া হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল ১১ টার হিসাব অনুযায়ী ফের জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার মাইথন থেকে ছাড়া হয়েছে ৩০ হাজার কিউসেক জল। অন্যদিকে পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া হয়েছে ৩৫ হাজার কিউসেক জল।

মাইথন এবং পাঞ্চেত থেকে বেশি জল ছাড়ায়, দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল ন'টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে ৮৬, ৯৫০ কিউসেক জল। ডিভিসির জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বরাকর নদীতে প্রচুর পরিমাণে জল এসে ডুকছে।

পাশাপাশি তেনুঘাট এবং কোনার ড্যাম থেকেও বিশাল মাত্রায় জল ছাড়া হচ্ছে। যার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে চাপ বাড়ছে। তাই বন্যার আশঙ্কা থাকলেও জলাধারে বাড়তি জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত ড্যাম থেকে। একই কারণে জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজও। আবার নতুন করে জল ছাড়া দুর্গাপুর, বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+