শক্তিগড়ে ফিল্মি কায়দায় শ্যুটআউট, ১ ব্যবসায়ীর মৃত্যু, নীল গাড়ি ঘিরে বাড়ছে ধন্ধ
শনিবার রাতে শক্তিগড়ে হঠাৎই শ্যুটআউট। একটি গাড়িকে লক্ষ্য করে হঠাৎই কয়েকজন এসে গুলি চালাতে থাকে। সেই ঘটনায় গুরুতর জখম এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ভর সন্ধ্যায় এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা। এর আগে কখনও শক্তিগড়ে এরকম ধরনের ঘটনা ঘটেনি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।

শনিবার রাতে হঠাৎই শক্তিগড়ের ল্যাংচাহাবের সামনে শুরু হয় গুলি বর্ষণ। সেসময় সেখােন যথেষ্ট ভিড় ছিল। সাধারণ দূরপাল্লার বাসগুলি সেখানে থামে এবং যাত্রীরা সাময়িক বিরতি নেন মিষ্টি কেনেন। শনিবার সন্ধেবেলা ভিড় ছিল আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সেই ভিড়ের মধ্যেই শুরু হয়ে এলোপাথারি গুলি বর্ষণ। ল্যাংচা হাবের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িকে লক্ষ্য করেই গুলিবর্ষণ করা হচ্ছিল। গুলিতে ঝাঁঝরা হয়ে মারা যান রাজু ঝাঁ নামে দুর্গাপুরের এক ব্যবসায়ী। তিনি কয়লা ব্যবসায়ী।
গুলি লেগেছে গাড়িতে থাকা তাঁর এক সঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়েরও। একটি সাদা গাড়ি নিয়ে তাঁরা ল্যাংচা হাবের সামনে দাঁড়িয়েছিলেন। সেসময় হঠাৎই বর্ধমানের দিক একটি নীল রঙের গাড়ি এসে তাঁদের গাড়ির কাছে দাঁড়ায় সেই গাড়িটি থেকে গুলি ছোড়া হয়। তারপরেই গাড়িটি কলকাতার দিকে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। নীল রঙের গাড়িটির ভেতর থেকে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত সেই গাড়িটি এবং তার আরোহীদের কোনও খোঁজ পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications