বাবুল মাইনাস হতেই আসানসোলে ফুটল ঘাসফুল, গেরুয়া ঝড় থামিয়ে বাজিমাত শত্রুঘ্নের

আসানসোল লোকসভা কেন্দ্রে আগে কোনওদিনই দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। রাজ্যে ঘাসফুল ফুটলেও আসানসোল বরাবর থেকেছে লালদুর্গ। সেই লাল দুর্গ গত দুবার গেরুয়া হয়েছিল।

আসানসোল লোকসভা কেন্দ্রে আগে কোনওদিনই দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। রাজ্যে ঘাসফুল ফুটলেও আসানসোল বরাবর থেকেছে লালদুর্গ। সেই লাল দুর্গ গত দুবার গেরুয়া হয়েছিল। শেষপর্যন্ত আসানসোলের গেরুয়ার-রাজের অবসান হল বাবুল সুপ্রিয় সরতেই। শত্রুঘ্ন সিনহাকে দিয়ে বাজিমাত করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোলে শেষপর্যন্ত ফুটল ঘাসফুল। শত্রুঘ্ন সিনহা প্রায় ৩ লক্ষ ভোটে হারালেন নিকটতম বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পালকে।

বাবুল মাইনাস হতেই আসানসোলে ফুটল ঘাসফুল, বাজিমাত শত্রুঘ্নের

প্রশ্ন উঠতেই পারে, আসানসোলে তাহলে বিজেপি নয়, বাবুল তাঁর ক্যারিশ্মায় জিতেছিলেন পরপর দুবার। গতবার প্রায় দু-লক্ষ ভোটে (১ লক্ষ ৯৭ হাজার) হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী মুমমুন সেনকে। কিন্তু দু-বছরের মধ্যেই ঘুরে গেপল আসানসোলের ফল। প্রায় দু-লক্ষের ব্যবধান মুছে দেড় লক্ষ্যেরও বেশি ভোটে আসানসোলে জয় পেলেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূলকে এনে দিলেন প্রথম জয়। ১ লক্ষ ৯৭ হাজারের ব্যবধান মুছে ৩ লক্ষ ভোটে জয় কম কথা নয়।

এর আগে আসানসোলের পুরসভা বা বিধানসভায় তৃণমূল কর্তৃত্ব দেখিয়ছে। কিন্তু লোকসভা ভোটে কখনও জিততে পারেনি তৃণমূল। তৃণমূল সেই ধারার বদল ঘটাল। বিজেপিকে হারিয়ে তৃণমূলের সবুজ ঝড় উঠল আসানসোলে। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টিতেই এগিয়ে তৃণমূল। এমনকী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজস্ব বিধানসভা কেন্দ্র দক্ষিণ আসানসোলেও পিছিয়ে বিজেপি। আসানসোলের সর্বত্রই তৃণমূলের জয়জয়কার। শুধু কুলটিতে মাত্র ৪৬৬ ভোটে এগিয়ে বিজেপি। উল্লেখ্য, এই কেন্দ্রে ২০২১-এর বিধানসভায় ৫০ হাজারের বেশি ভোটে জয় পায় বিজেপি। এবার তা কমে দাঁড়াল ৪৬৬।

বাংলার মানুষ বিজেপিকে চাইছে না, তা ফের একবার প্রমাণ করে দিল। আসানসোলের মতো আসন বিজেপির হাতছাড়া হওয়ার পর তৃণমূল কংগ্রেসের এমনটাই দাবি। প্রথমবার আসানসোলে জিতে তৃণমূল কংগ্রেস ২০২৪-এর আগে বিজেপিকে মোক্ষম বার্তা দিল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যতই বলুন ২০২৪-এ ফের বিজেপিই জিতবে, এখন থেকে তা লিখে দিচ্ছি স্ট্যাম্প পেপারে, তা কিন্তু কথার কথাই হয়ে থাকবে বর্তমান পরিস্থিতি বিচারে।

আসানসোলে গণনার শুরুতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কড়া টক্কর দিচ্ছিলেন। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু যত গণনা এগিয়েছে ততই পিছিয়ে পড়েছেন অগ্নিমিত্রা পাল। তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ধাপে ধাপে জয়ের চূড়ায় উঠেছেন। একে একে সাতটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল এগিয়ে গিয়েছে। শেষপর্যন্ত সেই অগ্রগমন ধরে রেখেছে।

শত্রুঘ্ন সিনহার জয়ের পিছনে তাঁর নিজস্ব ক্যারিশ্মাটিক অ্যাপিয়ারেন্স তো আছেই, সেইসঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা। আর বাবুল সুপ্রিয়ের নেপথ্য ভূমিকাও অস্বীকার করা যাবে না। কারণ বাবুল সুপ্রিয় বিগত সাত-আট বছর ধরে আসানসোলে একটা নিজস্ব মুখ তৈরি করেছেন। বিজেপির জয় যতটা না ছিল, ততটাই বাবুলের জয় ছিল ২০১৪ ও ২০১৯-এ। তার প্রমাণ ২০২২-এর এই উপনির্বাচন। বিজেপি থেকে বাবুল মাইনাস হতেই তৃণমূল প্রায় ২ লক্ষ প্লাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+