আসানসোলে প্রচারের ঘুঁটি সাজাচ্ছেন শত্রুঘ্ন সিনহা, পাঁচ লক্ষ ভোটে জেতার আশা 'বাঙালিবাবুর'
আসানসোল আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। 'বাঙালিবাবু, শত্রুঘ্ন সিনহা এখন এই কেন্দ্রের সাংসদ৷ তৃণমূল এখনও লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই করেনি৷ তবে তিনিই প্রার্থী হচ্ছেব এখানে। তা অনেকাংশেই পরিষ্কার।
এবারেও জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী শত্রুঘ্ন সিনহা। তিনি গতবার উপ নির্বাচনে তিন লক্ষ ভোট পেয়ে জিতেছিলেন। এবার সেই জয়ের ব্যবধান পাঁচ লক্ষ হয়ে যাবে। এমনই আশা করছেন আসানসোলের তৃণমূল সাংসদ।

রবিবার আসানসোলে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন সেখানে। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকও উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের মন্ত্রী বলেন, গতকাল রাতে শুনেছিলাম পবন সিং, তাঁকে বিজেপি প্রার্থী করেছে এখানে। আবার আজকে শুনলাম তিনি ময়দান ছেড়ে পালিয়ে গেছেন।
আসানসোল কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল ভোজপুরি গায়ক পবন সিংকে। এই আসন এবার জিততে মরিয়া বিজেপি। এদিকে তৃণমূলও তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। রবিবার আসানসোলের বাবুয়াতালাও এলাকায় এই সভার আয়োজন করা হয়।
সাংবাদিক বৈঠকে বক্তব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সেখানেই এই মন্তব্য করেন মন্ত্রী মলয় ঘটক। রবিবার নির্বাচনী প্রচারে আসানসোলের বাবুয়াতালাও এলাকায় এক নির্বাচনী সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার প্রচারে এই সভা করা হয়। সভায় মন্ত্রী মলয় ঘটক বলেন, গতকাল শুনেছিলাম পবন সিংকে প্রার্থী করেছে বিজেপি। আজকে শুনলাম ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছেন। রাতারাতি হয়তো শুনেছে গতবারে এখানে মার্জিন ছিল তিন লাখ। এবারে সেটা চার - পাঁচ লাখ হয়ে যাবে। তা শুনে ময়দান ছেড়ে পালিয়েছেন।
অপর দিকে শত্রুগ্ন সিনহা বলেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে আশা করছি, এবারে চার থেকে পাঁচ লাখ ভোটে জয় আসবে।












Click it and Unblock the Notifications