Rath Yatra 2023: পালকিতে করে রথে চড়েন লালজি মহারাজ, ৩০০ বছরের প্রাচীন রথযাত্রায় বদল হয়নি কোনও নিয়ম
কালনার ৩০০ বছরের প্রাচীন রথযাত্রা। রাজ পরিবারের এই রথযাত্রায় আজই নিয়ম মেনে পালকিতে চড়ে মন্দির থেকে বেড়িয়ে রথে চড়েন লালজি মহারাজ। তাঁকেই এদিন জগন্নাথ রূপে পুজো করা হয়ে থাকে। নিয়মের আজও কোনও পরিবর্তন হয়নি।
কালনার রাজবাড়ির এই রথ দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন এই রথযাত্রা দেখতে। ১৭৩৫ সাল থেকে কালনার রাজ পরিবারে রথযাত্রার সূচনা হয়। কালনার মহারাজ কীর্তি চন্দ্র রাই রাজমাতা ব্রজ কিশোরী দেবীর ইচ্ছে অনুযায়ী জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠী করেছিলেন। ১৭৩৩ সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়।

তার ঠিক ২ বছর পর থেকে কালনায় রথযাত্রা শুরু করে রাজ পরিবার। তবে এই ৩০০ বছরের এই প্রাচীণ রথযাত্রা ঘিরে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ১৯৪৬ সালে গণ্ডগোলে রথ তিনটি পুড়িয়ে দেওয়া হয়। তার আগে ১৮৫০ সালে তিনটি রথ তৈরি করেছিলেন রাজরানী বিষ্ণুকুমারী দেবী। তিনটি রথ তৈরি করা হয়।

কালনার রাজবাড়ির রথের বিশেষত্ব হল ধ্বজ। লালজি মহারাজের রথের ধ্বজের উচ্চতা ২০ হাত। কৃষ্ণচন্দ্রের লাঙলধ্বজের উচ্চতা ২১ হাত, গোপালদেবের পদ্মধ্বজের উচ্চতা ২০ হাত। একটা সময়ে বর্ধমানের রাজার হাতি টেনে নিয়ে যেত এই রথ। সেই রথ দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করত।

প্রতিবছর এই রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে। প্রতিবছরের মতো পালকিতে করে রথে চড়েন লালজি মহারাজ। সোনাপট্টি থেকে ১০৮ শিবমন্দির পর্যন্ত রথ টেনে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার মানুষ ভিঁড় করেন সেখানে।












Click it and Unblock the Notifications