রানিগঞ্জে খনিতে প্রাণ গিয়েছিল তিন জনের, পরিবারদের ২ লক্ষ টাকা করে সাহায্য মুখ্যমন্ত্রী মমতার
খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়েছিল। উপরের ছাদ ধসে মারা যায় তিন জন। সেই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। ওই তিন জনের পরিবারকে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। মহালয়ার দিন তাদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হল।
চলতি সপ্তাহেই রানিগঞ্জের নারায়নকুড়ি খোলামুখ খনিতে দুর্ঘটনা ঘটেছিল। কয়েক দিন পর এবার সেই পরিবারগুলিকে অর্থসাহায্য করা হল। তাদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হল৷

শনিবার স্বজন হারানো পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। মৃতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় মুখ্যমন্ত্রীর হয়ে পরিবারগুলির হাতে এই চেক তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলে স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস ও এলাকার বিডিও।
মন্ত্রীর কথায়, এই খনি ইসিএলের। টেন্ডার ডেকে এই খনি অন্য সংস্থাকে দেওয়া হয়েছিল। এখানে দুর্ঘটনা ঘটলে দায় ইসিএলের। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক। সেই কারণে ইসিএলের উপর ভরসা করে বসে থাকা হয়নি। রাজ্য সরকারের তরফ থেকেই এই অর্থ সাহায্য করা হল। পরিবারগুলির পাশে থাকবে সরকার। এরপরেও প্রয়োজনে তাদের প্রশাসনের কাছে জানাতে বলা হয়েছে।
খোলামুখ খনিতে বুধবার রাতে নেমেছিল কয়েকজন। কয়লা তুলে বিক্রি করাই লক্ষ্য ছিল হয়তো৷ হাতুড়ির ঘা পড়ে। উপর থেকে বিশাল বিশাল পাথরের চাঁই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনজন ঘটনাস্থলেই মারা যান। রাতেই ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি ধরনাও দিয়েছিলেন।
এরপর দিন খোলামুখ খনিতে উদ্ধারকাজ শুরু হয়। এক এক করে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কা করা হয়েছিল, আরো কেউ সেখাবে আটকে থাকতে পারে। কিন্তু আর কাউকে তল্লাশি চালিয়ে পাওয়া যায়নি খনির ভিতরে। ওই এলাকার খনিমুখ খনি থেকে এভাবেই কয়লা চুরি হয়।
পুলিশ - প্রশাসন কোনও ব্যবস্থাই নেন না। এমনই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। মৃতের পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য করলেন পুজোর আগে আগে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications