বাংলা জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর ছিঁড়ল বিদ্যুতের তার

সাইক্লোন মোখা দুর্বল হতেই বাংলাজুড়ে প্রবল ঝড়-বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে প্রবল ঝড় হয়। আর যার জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। এমনিকি তাঁর যাত্রাপথে বেশ কয়েকটি গাছ এবং বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।

তবে কারোর কিছু হয়নি বলেই জানা গিয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। যদিও আধঘন্টার প্রবল ঝড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ ভেঙে গিয়েছে। এমনকি ভোটের জন্যে তৈরি হওয়া তাবুগুলিও ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।

বাংলা জুড়ে প্রবল ঝড়

যার ফলে এদিনের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচিকে ঘিরে সেজে উঠেছে দুর্গাপুর। আগামীকাল ১৬ই মে পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত্রি বাস করবেন দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে যা চিত্রালয় মেলা ময়দান নামে খ্যাত।

এখানেই হবে জেলার ৬২ টি পঞ্চায়েত ও সাতটি পঞ্চায়েত সমিতির অধিবেশন। কিন্তু ঠিক সভার আগের দিনেই সোমবার বিকেলে হঠাৎ ঝরে লণ্ডভণ্ড হয়ে গেল সভাস স্থলে তৈরি করা তাবুগুলি । প্রায় ১৫ মিনিটে এই ঝরে ভেঙে পড়ে বেশ কয়েকটি তৈরি করা তাবু এর পাশাপাশি দুর্গাপুর শহরে বেশকয়েকটি রাস্তার উপরে ভেঙে পড়ে গাছ।

অন্যদিকে ঝড়ের সময়ে ভাতারে রোড শো করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রোড শো করে মঙ্গলকোটের নতুনহাটে সভা করার কথা ছিল তাঁর। ভাতারেই প্রবল ঝড় ওঠে। আর সেই সময়ে আটকে পড়ে অভিষেকের কনভয়। আর সেই সময়েই বিদ্যুতের একটি তার কনভয়ের মধ্যে ছিঁড়ে পড়ে বলে জানা গিয়েছে।

বাংলা জুড়ে প্রবল ঝড়-বৃষ্টি,

যদিও এতে কারোর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে ঝড়ের কারণে ভাতারে দীর্ঘক্ষণ আটকে পড়ে অভিষেকের কনভয়। শুধু বর্ধমানই নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক প্রবল ঝড় বয়ে গিয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বয়েছে বলে খবর। যার ফলে কলকাতার একাধিক জায়গাতে গাছ ভেঙে পড়ে গিয়েছে।

এমনকি ট্রাফিক পোস্ট ভেঙে পড়েছে বলেও খবর। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে বেসরকারী সংস্থার বিজ্ঞাপনী হোর্ডিং। সোমবার বিকেলে বাঁকুড়া শহরের কেরানীবাঁধ এলাকার এই ঘটনায় জখম তিন জন, একাধিক বাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি একই সঙ্গে একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+