Rath Yatra 2024: পুরীর কারিগরের হাতেই তৈরি বর্ধমানের রাজবাড়ির জগন্নাথ, দামোদরের জল গেল মাসির বাড়ি

Rath Yatra 2024: রাজাদের রথযাত্রা বর্ধমানে। তার আগে শনিবার দামোদর নদীর জল আলমগঞ্জে প্রভু জগন্নাথের মাসির বাড়ি থেকে কলসযাত্রা করে নতুনগঞ্জ বর্ধমান শহরের মধ্যে ঐতিহাসিক রাধা বল্লভ মন্দিরের নিয়ে গেলেন ভক্তরা। পাশাপাশি ১২বছর পর পর ঐতিহাসিক হোমযজ্ঞেরও আয়োজন করা হয় এই মন্দিরে।

সেই রীতি মেনে শনিবার হোমযজ্ঞেরও আয়োজন করা হল। পুরী থেকে পুরোহিতরা যোগ দেন এই হোম-যজ্ঞে। এদিনের এই শোভাযাত্রায় প্রায় ৫০ জনের বেশি মহিলা-পুরুষ মাথায় কলসি নিয়ে দামোদরের জল প্রভু জগন্নাথের মাসির বাড়ি আলমগঞ্জে যায় ও সেখান থেকে কলসযাত্রা বেরিয়ে যায় নতুনগঞ্জের রাধাবল্লব মন্দিরে (Rath Yatra 2024)।

Rath Yatra 2024

বর্ধমান রাধাবল্লব মন্দিরের প্রধান পুরোহিত বিপ্রদাস বন্দ্যোপাধ্য়ায় জানান এই দিনের বিশেষ অনুষ্ঠান হল, প্রভুর বিগ্রহান্তর যা পুরীতে নবকলেবরের ক্ষেত্রে প্রযোজ্য। শুক্রবার প্রাণ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। বিপ্রদাস বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, 'পুরীর জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথের মূর্তি যারা তৈরি করেছেন, তারা আমাদের প্রভুর মূর্তি তৈরি করে গত ৩০ মে দিয়ে গিয়েছেন।'

গতকাল আমন্ত্রণ অধিবাস অঙ্কুরোপণ হয়েছে। আর শনিবার কলস যাত্রা অনুষ্ঠিত হল। রবিবার রথের মেলায় সেই বহু মানুষের ভিড় হবে সেখানে। শুধুমাত্র বর্ধমানে নয়, রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে রথযাত্রার প্রস্তুতি। বিশেষ করে মহেশ, ইসকন সহ বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি।

অন্যদিকে রাত পোহালেই পুরীর রথে টান পড়বে। ইতিমধ্যে সে রাজ্যে কয়েক লাখ মানুষের সমাগম ঘটেছে। রাত থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন মন্দিরের সামনে। কড়া নিরাপত্তার মধ্যেই রবিবার পুরী সহ দেশের বিভিন্ন জায়গায় পালিত হবে রথ যাত্রা উৎসব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+