সরকারি উদ্যোগে কাটোয়ায় ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি
সরকারি উদ্যোগে কাটোয়ায় ২৫ টাকা কিলো দরে আলু বিক্রি
বাজারে চড়া আলুর দাম। অবশেষে সরকারি ব্যবস্থাপনায় ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হল কাটোয়ায়।
বৃহস্পতিবার থেকে রাজ্য সরকারের কৃষিজ বিপনন দফতর ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং নিয়ন্ত্রিত বাজার কমিটির ব্যবস্থাপনায় কাটোয়া শহরের আরএমসি মার্কেটে আলু বিক্রি শুরু করা হয়েছে।

উৎসবের মরশুমে আলুর দাম এক ধাপে অনেকটা বেড়ে যায়। আলু কারবারিরা ইচ্ছাকৃতভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ফলে চড়া দামেই আলু কিনতে হচ্ছিল কাটোয়ার ক্রেতাদের । বৃহস্পতিবার পর্যন্ত কাটোয়ার সব্জি বাজারে আলু কেজি প্রতি ৩৮ - ৪০ টাকায় বিক্রি হচ্ছিল বলে জানা গেছে । এরপর সরকারিভাবে যদি আলু বিক্রি না করা হত তাহলে কালীপুজোতে আলুর দাম সাধারন মানুষের নাগালের বাইরে চলে যেত বলে মনে করছে স্থানীয় মানুষ।
এদিন সরকারি উদ্যোগে কাটোয়া শহরে পাঁচঘড়ায় আরএমসি মার্কেটে ২৫ টাকা কেজি দরে জ্যোতি আলু বিক্রি শুরু করা হয়েছে। বাজার মুল্যের থেকে কেজি প্রতি অনেকটা দাম কম হওয়ায় স্বভাবতই আলু কেনার জন্য লম্বা লাইন পড়ে যায় । স্থানীয়দের দাবি, নতুন আলু না ওঠা পর্যন্ত এই কাউন্টার চালানো হোক। তাতে গৃহস্থের অনেকটা সাশ্রয় হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications