আসানসোল কম্বল কাণ্ডে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি-র বাড়িতে পুলিশ, ভিডিওগ্রাফিতে চলছে জেরা
আসানসোল কম্বল কাণ্ডে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি-র বাড়িতে পুলিশ, ভিডিওগ্রাফিতে চলছে জেরা
আসানসোলে কম্বলকাণ্ডে দ্বিতীয়বার পুলিশের জেরার মুখে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। আজ ফের আসানসোল থানার পুলিশ গিয়ে তাঁকে জেরা শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই তাঁদের নোটিস পাঠিয়েছিল পুলিশ। কাল ১০ টা ৫০ নাগাদ দুই এসিপি, মহিলা থানার ওসি, উত্তর থানার ওসি, গোয়েন্দা বিভাগের দুই অফিসার, সহ মোট সাত পুলিশ আধিকারিক ও দুই ভিডিওগ্রাফার ঢোকে জিতেন্দ্র -চৈতালির বাড়িতে।

ফের জেরা
আসানসোল কম্বলকাণ্ডে ফের জেরা করা হচ্ছে বিজেপি কাউন্সিলর এবং জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে। গতকালই আসানসোল উত্তর থানার পুলিশের পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারিকে বাড়িতে থাকার জন্য নোটিস পাঠানো হয়েছিল। সেই মতই চৈতিলি িতওয়ারি এবং জিতেন্দ্র তিওয়ারিকে জেরা করতে সোমবার বেলা পৌনে ১১টা নাগাদ পৌঁছে যায় পুলিশ। গত শনিবারও ঘণ্টা ২েয়ক জেরা করা হয়েছিল তাঁদের। সোমবার দুই এসিপি, মহিলা থানার ওসি, উত্তর থানার ওসি, গোয়েন্দা বিভাগের দুই অফিসার, সহ মোট সাত পুলিশ আধিকারিক ও দুই ভিডিওগ্রাফার ঢোকে জিতেন্দ্র -চৈতালির বাড়িতে।

আসানসোল কম্বল কাণ্ড
গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন । সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ৫০০০ জনকে কম্বল দেওয়ার কথা ছিল। শুভেন্দু অধিকারী নিজে কয়েকজনের হাতে কম্বল তুলে দেন। কিন্তু যা ভাবা হয়েছিল তা ঘটেনি। ঘটেছিল উল্টো। শুভেন্দু অধিকারী সভা ছাড়তেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারপরেই পদপিষ্ট হয়ে তিন জন মারা যায়। তার মধ্যে ১ জন শিশু । তাই নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।

অনুমতি না নিয়েই অনুষ্ঠান
দুর্ঘটনার পরেই আসানসোল পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে অনুমতি না নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং বিজেপি নেত্রী চৈতালী িতওয়ারি। তার পরেই আসানসোল উত্তর থানায় তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রীকে জেরা করতে চেয়ে নোটিস পাঠায় পুলিশ। কিন্তু প্রথম ২ দিন তাঁরা জিতেন্দ্র তিওয়ারি বাড়িতে এসেও ফিরে যান। কারণ পর পর ২ দিন নোটিস দেওয়ার পরেও তাঁরা বাড়িতে ছিলেন না।

তৃণমূলের মদতে মামলা
এই ঘটনা পুরোটাই তৃণমূল কংগ্রেসের মদতে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসই পুলিশকে দিয়ে মামলা দায়ের করিয়েছে। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি কাউন্সিলর। এদিকে আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারীর কারণেই এই ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications