শুভেন্দুর সভাস্থলের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন, উদ্যোক্তাদের বিরুদ্ধে হতে পারে মামলা

শুভেন্দুর সভাস্থলের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন, উদ্যোক্তাদের বিরুদ্ধে হতে পারে মামলা

আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে ৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ কমিটি গঠন করা হল। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটিতে রয়েছে ডিসি এব এসিপি পদমর্যাদার অফিসাররা।

প্রসঙ্গত উল্লেখ্য গতকালই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অনুমতি না নিয়ে এই বিশাল কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিজেপি নেতা জিতেন তিওয়ারী এবং তাঁর স্ত্রী।

তদন্তকমিটি গঠন

তদন্তকমিটি গঠন

আসানসোলে গতকাল শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেই তদন্ত কমিটিতে রয়েছে ডিসি এবং এসিপি পর্যায়ের আধিকারীকরা। তাঁরা তদন্ত করে পুলিশ কমিশনার এবং জেলা শাসককে রিপোর্ট দেবে। কার গাফিলতিতে এই ঘটনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এমনকী উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হতে পারে বলে মনে করা হচ্ছে। গতকাল আসানসোলের পুলিশ কমিশনার জানিয়েছেন কোনও অনুমতি না নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

পদপিষ্ট হয়ে মৃত্যু তিন জনের

পদপিষ্ট হয়ে মৃত্যু তিন জনের

গতকাল আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির আয়োজিত কম্বল প্রদান অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি চলে যাওয়ার পরেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারপরেই পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। আহত হয়েছে ৮ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। এই ঘটনায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে উদ্যোক্তাদের বিরুদ্ধে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অনুমতি না নিয়ে এতবড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সিবিআই তদন্তের দাবি

সিবিআই তদন্তের দাবি

এদিকে এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি দাবি করেছিলেন, এই ঘটনায় পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের চক্রান্ত রয়েছে। তারাই পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। কাজেই সিবিআই তদন্ত হলেই একমাত্র আসল সত্যিটা প্রকাশ পাবে। এদিকে জিতেন তিওয়ারি দাবি করেছেন ৩ ডিসেম্বরেই পুলিশকে জানানো হয়েছিল অনুষ্ঠানের কথা। চিঠিতে মেগা ইভেন্টের কথা উল্লেখ করা হয়েছিল। পুলিশ অবশ্য দাবি করেছে চিঠি দেওয়া আর সভার অনুমতি দেওয়া দুটো আলাদা জিনিস।

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ

এই নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, এটাই কি শুভেন্দুর ১৪-র ডেডলাইন। প্রসঙ্গত উল্লেখ্য ডিসেম্বর মাসে ৩টি দিনের কথা উল্লেখ করে বড় কিছু ঘটার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিনে ১২, ১৪ এবং ২১ এই তিনটে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় কিছু ঘটতে পারে। অপেক্ষায় থাকুন। আশ্চর্যজনক ভাবে ১২ তারিখে সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু হয়েছে বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু। তার পরে আবার ১৪ ডিসেম্বর আসানসোলের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+