Panchayet Election 2023: মারামারি নয়, গোলাপ-চা-জল হাতে মনোনয়ন কেন্দ্রে অভ্যর্থনা তৃণমূলের

মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হচ্ছে না। মারধর অশান্তি এমন অনেক অভিযোেগ প্রকাশ্যে আসতে শুরু করেছিল। কিন্তু আসানসোলে দেখা গেল একেবারে অন্যছবি। পরলসালানপুর ব্লকে বিরোধীদের গোলাপ ফুল,জল ও চা দিয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগত জানাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

রাজ্য শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা ও তোলার কাজ।প্রতিদিনেই রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন নিয়ে শাসক ও বিরোধীদের ঝামেলার খবর উঠে আসছে।কোথাও আবার বিরোধীরা অভিযোগ করছে তাদের মনোনয়ন কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূল।

Panchayet Election 2023

আসানসোলের বারাবনি বিধানসভার বারাবনি ব্লকে মনোনয়নের প্রথম দিন থেকেই ঝামেলার কথা শুনা যাচ্ছে।তবে সেই বিধানসভার আর এক ব্লকে চিত্রটি সম্পূর্ণ আলাদা।সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি ও সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের গোলাপ ফুল,পানীয় জল,এবং চা খাইয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগতম জানাচ্ছে।

এই প্রসঙ্গে ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান কোনো ঝামেলা বা দ্বন্দ এই ব্লকে নয়।আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন।তাই যেনো সবাই ভালো করে মনোনয়ন জমা করতে পারে তার দিকে লক্ষ্য রাখা আমাদের কর্তব্য।আর আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল জল দিয়ে স্বাগতম জানাচ্ছি।

Panchayet Election 2023

আর ঝামেলা নয় উন্নয়নের দমে ভোট হবে সালানপুর ব্লকে।এত কাজ এত উন্নয়ন আমরা জানি সালানপুর বারাবনির মানুষ আমাদের সঙ্গে তাই জয় সুনিশ্চিত তৃণমূলের। শাসক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। বিরোধীরা বলেন এমন পরিস্থিতি থাকলে ব্লকে কোন ঝামেলা বা অশান্তি থাকবে না।

প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী টুইটে অভিযোগ করেছিলেন মনোনয়ন পত্র তৃণমূল প্রার্থীদের বাড়িতে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এমনকী বিরোধীদের ইচ্ছে করে মনোনয়ন পত্র দেওয়া হচ্ছে না। তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁ়ড়িয়ে থাকতে হচ্ছে। তারপরেও তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরের দিন আসতে বলা হচ্ছে। বিডিও অফিসের কর্মীরা তৃণমূলের কর্মচারী হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন।

Panchayet Election 2023

তারপরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হয়। জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে অশান্তি রুখতে বিডিও অফিসের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো সোমবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+