Panchayat Election Results 2023: তৃণমূলে যোগদান জয়ী সিপিআইএম প্রার্থীর, কালনার গণনা কেন্দ্রে শোরগোল

Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ব্যতিক্রম নয় পূর্ব বর্ধমানও। তবে কালনার কাকুরিয়ায় ঘটল অভাবনীয় ঘটনা।

পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে-পরে দলত্যাগের কথা নতুন নয়। কিন্তু ভোটে জিতে গণনা কেন্দ্রে দাঁড়িয়েই দলত্যাগ! এমনটাই হলো আজ কালনায়।

Panchayat Election Results 2023: কালনায় সিপিআইএম প্রার্থীর তৃণমূলে যোগদান

কালনার কাকুরিয়া পঞ্চায়েতের নির্বাচনে সিপিআইএমের প্রার্থী হিসেবে গ্রামসভার আসনে জয়লাভ করেন সিপিআইএম প্রার্থী গীতা হাঁসদা। তিনি সহজপুরের ১৬৯ সংসদ থেকে দাঁড়িয়ে ভোটে জেতেন। জয় আসে মাত্র ২৩ ভোটের ব্যবধানে।

এই পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ১৭টিতে। একটিতে জেতেন সিপিআইএম প্রার্থী গীতা। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেই সকলকে চমকে দেন তিনি। তৃণমূলের নেতা-কর্মীদের দ্বারা পরিবেষ্টিত গীতা ঘোষণা করেন দলত্যাগের কথা।

ভোটে জিতেই কেন এমন দলত্যাগ? প্রশ্নের উত্তরে গীতা বলেন, একা জিতেছিলাম। কোনও কাজ করতে পারতাম না। কেন না, এই পঞ্চায়েতে একমাত্র আমিই বিরোধী দল থেকে জিতেছি। তাছাড়া আমি বহু বছর তৃণমূলই করেছি। যদিও ঠিক কত বছর তিনি তৃণমূল করেছেন তার সদুত্তর দিতে পারেননি তিনি।

Panchayat Election Results 2023: কালনায় সিপিআইএম প্রার্থীর তৃণমূলে যোগদান

গীতার কথায়, একটা কারণে আমি সিপিআইএমে গিয়েছিলাম। কী কারণ সেটা বলতে পারব না। তৃণমূলই করতাম, তাই ফের এই দলেই যোগদান করলাম। গীতার কাছে সংবাদমাধ্যম তৃণমূল থেকে সিপিআইএমে গিয়ে প্রার্থী হওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমতা আমতা করছিলেন প্রার্থী। তাঁর চোখেমুখে চাপের ছাপ ছিল স্পষ্ট।

Panchayat Election Results 2023: কালনায় সিপিআইএম প্রার্থীর তৃণমূলে যোগদান

পাশ থেকে কয়েকজন নেতা গীতাকে বলে দেন, পারিবারিক কারণেই তিনি তৃণমূল ছেড়ে সিপিআইএমে গিয়েছিলেন, এমনটা বলতে। প্রশ্নোত্তর পর্ব যাতে দীর্ঘায়িত না হয় সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় বিধায়ক ও মন্ত্রী স্বপন দেবনাথের নামে জয়ধ্বনি দিতে থাকেন তৃণমূল কর্মীরা। ইনকিলাব জিন্দাবাদ বদলে যায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ, স্বপন দেবনাথ জিন্দাবাদ ধ্বনিতে!

সিপিআইএমের দাবি, চাপ সৃষ্টি করেই এই দলবদলের ঘটনা ঘটানো হয়েছে। যদিও পঞ্চায়েতটি বিরোধীশূন্য করিয়ে ফেলা শাসক দল চাপ তৈরির দাবি মানতে চায়নি।

ছবি ও তথ্য- মোহন সাহা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+