Panchayat Election 2023: ৩৪ বছরের সিপিএম আমলে ছিল দুয়ারে হার্মাদ, ভোট প্রচারে সায়নী

মনোনয়ন পর্ব শেষ, শুরু হয়েছে প্রচার পর্ব। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শুরুতেই বর্ধমানে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। তিনি বর্ধমানে ভোট প্রচারে একহাত নেন পশ্চিমবঙ্গে ৩৪ বছর শাসন করা বামফ্রন্ট তথা সিপিএমকে। ছাড়েননি কেন্দ্রের শাসক বিজেপিকেও।

সায়নী বলেন, সিপিএমকে আপনারা ৩৪ বছর সুযোগ দিয়েছিলেন, তাঁদের আমলে কী কী পেয়েছিলেন, আর এখন কী কী পাচ্ছেন, তার তুলনা করে দেখুন। একইসঙ্গে দেখুন বিজেপি আপনাকে কী কী দিচ্ছে। শুক্রবার বর্ধমানের গোবিন্দপুরের সভা থেকে সিপিএম ও বিজেপিকে একযোগে নিশানা করেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

৩৪ বছরের সিপিএম আমলে ছিল দুয়ারে হার্মাদ, তোপ সায়নীর

৮ই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে বর্ধমান দু'নম্বর ব্লক থেকে প্রচার শুরু করেন সায়নী। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীদের প্রচারে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রার্থীদের নিয়ে জনসংযোগ করেন। তারপর গোবিন্দপুর মুক্তমঞ্চে জনসভা করেন তিনি।

রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে তিনি নিশানা করেন সিপিএমকে। তিনি বলেন, ৩৪ বছর তো সিপিএমকে সুযোগ দিয়েছেন তখন ছিল দুয়ারে চাঁদা, দুয়ারে কৌটো, দুয়ারে হার্মাদ। মহাকরণে মহাভোজ হত আর মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত।

৩৪ বছরের সিপিএম আমলে ছিল দুয়ারে হার্মাদ, তোপ সায়নীর

তারপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন। তিনি মোদীকে উদ্দেশ্যে করে বলেন, উনি তো আট হাজার কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন। আর এদিকে রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা আটকাচ্ছেন।

এদিন নির্বাচনী সভামঞ্চে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথকুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার।

৩৪ বছরের সিপিএম আমলে ছিল দুয়ারে হার্মাদ, তোপ সায়নীর

এছাড়াও ছিলেন বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়দেব বন্যোাওপাধ্যায়, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বর্ধমান দু'নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মহম্মদ হাবিব-সহ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা।

সিপিএম ও বিজেপিকে কার্যত একই বন্ধনীতে করেখে তিনি জানান, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কী কী পরিষেবা পাচ্ছেন। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী তো আছেই, তিনি নিজের সরকারটাই মানুষের দুয়ারে নিয়ে গিয়েছেন শুধু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+