Panchayat Election 2023: মডেল হোক সালানপুর! তৃণমূলের সৌজন্য দেখে তেমনটাই চাইছে বাম-বিজেপি

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলা থেকে মারপিট, গণ্ডগোলের ঘটনা সামনে আসছে। মুর্শিদাবাদে এড়ানো যায়নি প্রাণহানিও। এই অশান্তির আবহের মধ্যেই সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি আসানসোলের সালানপুরে।

নির্বিঘ্নে মনোনয়ন জমা দিলেন বামফ্রন্ট ও বিজেপি প্রার্থীরা। তাঁদের সহযোগিতা করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। যা দেখে সকলেরই এক কথা, এমনটাই তো হওয়া উচিত। ভোট হোক শান্তিতেই।

সালানপুর মনোনয়ন

আজ বারাবনি বিধানসভার সালানপুর সাক্ষী থাকল সৌভ্রাতৃত্বের। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিরোধী দলের প্রার্থীদের হাতে তুলে দিলেন গোলাপ ফুল ও পানীয় জলের বোতল। প্রার্থীরা প্রবল গরমে সঙ্গে সঙ্গে জলপান করে তেষ্টাও মেটালেন। শুধু জলই নয়। ছিল চা পানের বন্দোবস্তও।

সালানপুর মনোনয়ন

বারাবানির বিধায়ক তথা আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় এ প্রসঙ্গে বলেছেন, "আমরা চাই সব রাজনৈতিক দল যারা প্রার্থী দিতে চায় তারা দিক। কিন্তু দয়া করে বদনাম করবেন না কারণ তৃণমূল কংগ্রেস উন্নয়নের কথা বলে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হোক।"

বিরোধী দলের প্রার্থীদের প্রতি বিধানের বার্তা, আপনারা কোথায় প্রার্থী দিতে চাইছেন বলুন, আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করবো। ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিজয় সিং জানান "আমরা সবাই চাই শান্তিপূর্ণ নির্বাচন। তাই যেন সবাই ভালো করে মনোনয়ন জমা করতে পারেন সেদিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।"

সালানপুর মনোনয়ন

তিনি আরও বলেন, আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশেই আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে অশান্তি বা ঝামেলা নয়। উন্নয়নের খতিয়ান সামনে রেখেই ভোট হবে সালানপুর ব্লকে।

সালানপুর মনোনয়ন

শাসক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধী প্রার্থীরা। বিরোধীরা বলেন, এমন সৌভ্রাতৃত্বের পরিস্থিতি থাকলে কোনও ব্লকে ও গ্রাম পঞ্চায়েতে কোনোরকম ঝামেলা বা অশান্তি থাকবে না। এমন পরিস্থিতিই সর্বত্র চাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+