Panchayat Election 2023: আসন বন্টন নিয়ে TMC-র অভ্যন্তরে ধুন্ধুমার থামাল পুলিশ! স্বীকার করেও সাফাই জেলা সভাপতির

পঞ্চায়েতের আসন (Panchayat Election 2023) বন্টনকে নিয়ে ধুন্ধুমার কাণ্ড তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) আসানসোল জেলা কার্যালয়ে। খোদ জেলা সভাপতি সামনেই তৃণমূলের দুই পক্ষ প্রথমে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ল। আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে তৃণমূলের দুই গোষ্ঠীকে সরিয়ে ফেলা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার সূত্রপাত আসানসোল দক্ষিণ বিধানসভার রানিগঞ্জ ব্লকের জিমারি গ্রাম পঞ্চায়েতের আসন (Panchayat Election 2023) বন্টন নিয়ে। শনিবার রাতে দলীয় প্রতীক দেওয়ার জন্য প্রার্থীদের ডাকা হয়েছিল।

তৃণমূল কংগ্রেস

কিন্তু আসন বন্টন নিয়ে রানিগঞ্জ গ্রামীণ এলাকার তৃণমূল ব্লক সভাপতি দেবনারায়ণ দাসের সঙ্গে দলীয় নেতাদের সামনেই বচসায় জড়িয়ে পড়ে রানিগঞ্জের গ্রামীণ অঞ্চলের আরেক তৃণমূল নেতা অর্জুন সিং। অর্জুন সিং এবং তার অনুগামীরা যে আসন পেয়েছে তা তাদের মনঃপুত হয়নি বলেই তারা জেলা সভাপতির নালিশ জানাতে আসে।

আর তখনই দেবনারায়ণ দাসের সঙ্গে তাঁর প্রথমে বচসা হয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পঞ্চায়েতের ( Panchayat Election 2023) টিকিট বন্টন নিয়ে উত্তেজনায় এতটাই ছাড়ায় যে দলীয় অফিস থেকে বাইরে এসে রাহালেন মোড়ের মাথাতে দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি বাধে। খবর পেয়ে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা আসানসোল দক্ষিণ থানা থেকে পুলিশ ছুটে এসে দুপক্ষকে সরিয়ে দেয়।

তৃণমূল কংগ্রেস

এই ঘটনায় আসানসোলের সংখ্যালঘু তৃণমূল ছেলের নেতা শাহিদ পারভেজ আক্রান্ত হয়েছেন। ঘটনার কথা স্বীকার করেছেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, বহু মানুষ নির্বাচনের(Panchayat Election 2023) টিকিট চায়। কিন্তু আসন সীমাবদ্ধ। তাই সবাইকে টিকিট দেওয়া যায় না।

ফলে কেউ ধরণা অবস্থান করছে, কেউ কান্নাকাটি করছে। তাঁরা দলের মধ্যে সবাইকে বোঝাবেন বলে জানিয়েছেন। এবং পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) আবার সবাই দলের হয়েই লড়াই করবে বলেও জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। দেওয়াল লিখন সম্পন্ন হয়ে গেলেই এই লড়াই থেমে যাবে বলে দাবি করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+