Panchayat Election 2023: প্রার্থী দিতে পারল না TMC-BJP! একসময়ের লাল দুর্গে CPIM জয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায়
তৃণমূলের (Trinamool Congress) ভরা রাজত্ব। ভাঙড়, চোপড়ায় বিরোধীদের ওপরে হামলার অভিযোগ উঠেছে। একাধিক ব্যক্তি গুলিতে মারাও গিয়েছেন। সেই পরিস্থিতি এখনও পর্যন্ত পঞ্চায়েতের (Panchayat Election 2023) অন্তত দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে সিপিআইএম (CPIM)।
যে জায়গায় সিপিআইএম (CPIM) এই দুই আসনে জয় পেয়েছে, তা হল পূর্ব বর্ধমানের রায়না (Raina)। এই রায়না একটা সময়ে খবরের শিরোনামে থেকেছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে। আর তাতেও মনের জোর আরও বাড়িয়ে ফেলেছে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে পঞ্চায়েতে (Panchayat Election 2023) মনোনয়ন জমা দেওয়ার সময়ে যেসব জায়গায় সিপিআইএম (CPIM) তৃণমূলকে টেক্কা দিয়েছিল, তার মধ্যে ছিল এই রায়নাও। এমন কী তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে পাল্টা মার দিতেও কসুর করেনি স্থানীয় সিপিআইএমের কর্মী-সমর্থকরা, এমনটাই দাবি এলাকাবাসীদের।
শনিবার পঞ্চায়েতে ভোটে (Panchayat Election 2023) মনোনয়নের স্ক্রুটিনিতে গণ্ডগোলের জেরে পিছিয়ে যায় তৃণমূল কংগ্রেস। ওবিসি সংরক্ষিত রায়না ১ ব্লকের শ্যামসুন্দরপ গ্রাম পঞ্চায়েতে ৯৮ নম্বর বুথে মনোনয়ন পরীক্ষার সময় ধরা পড়ে তৃণমূল প্রার্থী চাঁদ মহম্মদ মল্লিক তাঁর জাতিগত শংসাপত্র জমা দেননি। যে কারণে তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। সেখানে একমাত্র প্রার্থী সিপিএনের ইসমাইল মোল্লা।

অন্যদিকে রায়না ২ ব্লকের পাইটা ২ পঞ্চায়েতের ১৯১ নম্বর বুথের আসন এবার ওবিসি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত। তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল পুরুষের নাম। যে কারণে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। সেখানেও একমাত্র প্রার্থী থেকে যান সিপিআইএমের সবিতা মনসুর।
স্থানীয় সিপিআইএম নেতৃত্বের তরফে বলা হয়েছে ২০১১ সালের পর থেকে রায়নার ওই দুই গ্রাম-সহ অনেক জায়গাতেই পা রাখতে পারেনি সিপিআইএম। সেখানেই তৃণমূল এবার প্রার্থী দিতে পারল না। যে কারণে দলের কর্মীদের মনোবল অনেকটাই বেড়ে গেল বলে জানানো হয়েছে নেতৃত্বের তরফে। আর এলাকায় বিজেপির নাম গন্ধ পর্যন্ত নেই।

সিপিআইএনের পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীয় সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেছেন, শাসকের চোখ রাঙানি সত্ত্বেও সিপিআইএম গ্রাম পঞ্চায়েতে (Panchayat Election 2023) ৭৬ শতাংশ, সমিতিতে ৮৫ শতাংশ এবং জেলা পরিষদে ১০০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে। মানুষ শান্তিতে ভোট দিতে পারলেও এই নির্বাচনে সিপিআইএম ভাল ফল করবে বলে দাবি করেছে তিনি।












Click it and Unblock the Notifications