Asansol Railway Division: চলন্ত ট্রেনের উপর ছিঁড়ল ওভারহেডের তার, বেঁকে খুঁটি! মেন লাইনে পরিষেবা ব্যাহত
Asansol Railway Division: বড়সড় দুর্ঘটনা এড়াল ভারতীয় রেল! চলন্ত ট্রেনের উপরেই ছিঁড়ে পড়ল রেলের ওভারহেডের তার। শুধু তাই নয়, লাইনের পাশে থাকা ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটিও বেঁকে গিয়েছে। ঘটনাটি ঘটেছে আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায়। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে আসানসোল-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল।
আটকে আছে ডাউন হাওড়া বিকানর এক্সপ্রেস (Asansol Railway Division)। আশেপাশের আরও বেশ কয়েকটি ট্রেন (Train) এই মুহূর্তে বেশ কয়েকটি স্টেশনে আটকে পড়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কার্যত আজ সপ্তাহের দ্বিতীয় সপ্তাহ। বহু মানুষ আসানসোল-হাওড়া মেন লাইনে (Asansol Railway Division) যাতায়াত। আর এই সময়ে ঘটনায় চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা।
যদিও ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে গিয়েছেন রেলকর্মীরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে।
যাত্রীরা জানান, এদিন আসানসোল স্টেশন (Asansol Railway Division) থেকে হাওড়া বিকানর এক্সপ্রেস ট্রেন ছাড়ার পর হঠাৎ করেই একটি বিকট শব্দ হয়। শব্দ এতটাই হয় যে রীতিমত আতঙ্কে পড়ে যান যাত্রীরা। হুড়মুড়িয়ে লাইনেই নেমে পড়েন যাত্রীরা।
একেবারে ওভারহেডের তার ট্রেনের উপর পড়ে রয়েছে। যার ফলে যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারত। রেলের ওভারহেড তারের মধ্যে দিয়ে হাইভোল্টেজ বিদ্যুৎ প্রবাহ হয়। আর সেই তার ট্রেনের উপর ছিঁড়ে পড়লে যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারত। কিন্তু চালকের তৎপরতায় তা এড়ানো গিয়েছে বলেও মনে করা হচ্ছে।
তবে ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটি (Asansol Railway Division) কীভাবে বেঁকে গেল তা খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। তবে প্রাথমিক অনুমান, লাইন দিতে মালগাড়ি যাওয়ার সময় সম্ভবত দরজা খোলা ছিল। আর সেই দরজার সঙ্গে ধাক্কা লেগেই সম্ভবত খুঁটি বেঁকে গিয়েছে। আর এর ফলেই সম্ভবত ওভারহেডের তার ছিঁড়ে যায় বলেও অনুমান রেল আধিকারিকদের।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র বাংলা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আসানসোল পূর্ব (Asansol Railway Division) কেবিনের কাছে ডাউন মেন লাইনে ওভারহেড তারের খুঁটি কোনও ভাবে বেঁকে গিয়েছিল। দ্রুত মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে। আপাতত পাশের লাইন দিয়ে ধীর গতিতে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়ামুখী ট্রেনগুলিকে।












Click it and Unblock the Notifications