তপন কান্দু খুনে গ্রেফতার ভাড়াটে খুনি, ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল দাবি CBI-র

তপন কান্দু খুনে গ্রেফতার ভাড়াটে খুনি, ঝাড়খণ্ড থেকে আনা হয়েছিল দাবি CBI-র

পুরুলিয়ার ঝালদায় তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। সিবিআইয় সূত্রে খবর জাবির আসারি নামে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিই গুলি চালিয়েছিল তপন কান্দুকে উদ্দেশ্য করে। ঘটনার দিন যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছিল ততে কলেবর সিংয়ের বাইকের পিছনে বসেছিল এই ধৃত জবির আনসারি। ঝাড়খণ্ডের বাসিন্দা সে। তাঁকে জেরা করে অনেক তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করেছে সিবিআই।

ঝাড়খণ্ড থেকে আনা হয়ে দাবি CBI-র

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে সিবিআইয়ের জালে ভাড়াটে খুনি জাবির আনসারি। শনিবার রাতে জাবির আনসারিকে গ্রেফতার করেছে সিবিআই। ধৃত কলেবর সিংহের সঙ্গেই ছিল জাবির আনসারি। তার বাড়ি ঝাড়খণ্ডের রামগড়ে। প্রথম থেকেই তপন কান্দু হত্যাকাণ্ডে ঝাড়খণ্ড যোগ িছল। এবার সেই যোগ আরও জোড়াল হচ্ছে। সিবিআইয়ের দাবি ঘটনার দিন তপন কান্দুকে গুলি করে হত্যা করার পর সে পালিয়ে গিয়েছিল ঝাড়খণ্ডে। সিসিটিভি ফুটেজে কলেবর সিং যে বাইকের পিছনে বসেছিল সেই বাইকটি চালাচ্ছিল এই আশিক খান।

পুরসভা ভোটের পরেই রাস্তার মাঝে গুলি করে খুন করা হয়েছিল। ঘটনায় টিএমসির মদত ছিল বলে অভিযোগ করে কংগ্রেস। পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে পারবে না অভিযোগ করে পরিবার সিবিআইয়ের দাবিকে হাইকোর্টে অভিযোগ জানায়। হাইকোর্ট ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এদিকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই তপন কান্দুর বন্ধু এবং ঘটনার প্রত্যক্ষ দর্শী আত্মহত্যা করেন। সুইসাইড নোটে পুিলশি হয়রানির অভিযোগ করেছিলেন তিনি।

সিবিআই তদন্তের মাঝেই ঝালদায় পুরসভা উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে জয়ী হয়েছে তপন কান্দুর ভাইপো। তপন কান্দুর জায়গায় প্রার্থী হয়েছিলেন তিনি। এদিকে সিবিআই তদন্ত শুরু হতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছিল। তদন্ত শুরু হতেই একে একে গ্রেফতার হন দীপক, তাঁর বাবা নরেন কান্দু, ঝালদার ধূপ ব্যবসায়ী আশিক খান, হোটেল মালিক সত্যবান প্রামাণিক এবং ভাড়াটে খুনি যোগসূত্রে অভিযুক্ত কলেবর সিংহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+