'নিখোঁজ বিহারীবাবু' ছট পুজোর আগে শত্রুঘ্ন সিনহার পোস্টারে ছয়লাপ আসানসোল
'নিখোঁজ বিহারীবাবু' ছট পুজোর আগে শত্রুঘ্ন সিনহার পোস্টারে ছয়লাপ আসানসোল
ছট পুজোর আগে আসানসোলে নতুন তরজা। নেপথ্যে যে বিজেপির হাত রয়েছে তাতে কোনও সন্দেহ নেই। আসানসোল কুলটি শহরের রাস্তার মোড়ে মোড়ে পোস্টারে ছয়লাপ। সব পোস্টারেই ছবি রয়েছে আসানসোলের টিএমসি সাংসদ শত্রুঘ্ন সিনহার ছবি । নিখোঁজ বিহারিবাবু।

সেলুলয়েডের দৌলতে বিহারি বাবু বলে পরিচিতি রয়েছে অভিনেতা শত্রুঘ্ন সিনহার। আসানসোলে বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়ার পর এই আসনটি খালি হয়ে গিয়েছিল। সেখানে টিএমসি প্রার্থী করে শত্রুঘ্ন সিনহাকে। বিজেপি সেই কেন্দ্রে প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পালকে। তারপরেই বিপুল রেকর্ড গড়ে ভোটে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা। সাংসদ হওয়ার পর একবারই তাঁকে দেখা গিয়েছিল। তারপর আর তাঁতে দেখা যায়নি আসানসোলে।
সামনেই পঞ্চায়েত ভোট। তারপরেই আবার লোকসভা ভোট। কাজেই তার মধ্যে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এই পোস্টার অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের অন্দরে। পুরভোটে বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা এসেছে। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে। কাজেই ফের জমি উদ্ধার করতে মরিয়া বিজেপি। সেকারণে একের পর এক কৌশল নিয়ে চলেছে তারা। এবার সরাসরি সাংসদকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি।
পুজোর সময় একবার দেখা গিয়েছিল আসানসোলের সাংসদকে। কয়েকটি পুজোর উদ্বোধন করেছিলেন মাত্র। তারপর আর তাঁকে দেখা যায়নি। আসানসোলের সাংসদ হলেও শত্রুঘ্ন সিনহা আদতে মুম্বইয়ের বাসিন্দা। সেখানেই থাকেন তিনি। সেকারণে আসানসোলের সঙ্গে সরাসরি তাঁর যোগ খুব কম। সেই সুযোগটাই নিতে চাইছেন তিনি।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications