Zilla Sabhadhipati: পূর্ব বর্ধমানে চুপিসারে জেলা পরিষদ সদস্যদের শপথ, মন্ত্রী স্বপন তৃণমূলকে দিলেন নয়া টার্গেট
Zilla Sabhadhipati: চুপিসারে জেলা পরিষদের শপথগ্রহণ! আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের বোর্ড গঠন ছিল সংস্কৃতির অ্যানেক্স হলে। কিন্তু নাটকীয়ভাবে জনসাধারণ এবং সংবাদমাধ্যমকে ঢুকতে না দিয়ে জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়ে বোর্ড গঠন করা হলো।
জেলা পরিষদের সভাধিপতি হলেন শ্যামাপ্রসন্ন লোহার। এই পদ দখলে রাখার লড়াইয়ে ছিলেন বিধায়ক শম্পা ধাড়া। সহকারী সভাধিপতি পদে দেবু টুডুকে সরিয়ে আনা হলো গার্গী নাহা। মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, যাঁদের সরানো হলো দল তাঁদের অন্য কাজে লাগাবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে কার্যত লুকিয়ে জেলা পরিষদের বোর্ড গঠন করা হলো কেন? বিগত বছরগুলিতে দেখা গিয়েছিল সম্পূর্ণ খোলা মঞ্চে জনসাধারণের সামনে জেলা পরিষদের বোর্ড গঠন করা হয়েছিল। তাহলে কি তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ভয়েই এই পদক্ষেপ? যাতে কোনও অশান্তি হলে বাইরে সেই খবর প্রকাশিত না হয়। এই বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলায
জেলাশাসক প্রিয়াঙ্কা জানান, জেলা পরিষদের বোর্ড গঠন সম্পূর্ণ পঞ্চায়েতের আইন মেনেই করা হয়েছে। এখানে লুকানোর কোন বিষয় নেই। সরকারিভাবে ভিডিওগ্রাফি করা হয়েছে শপথ গ্রহণের। যদি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা চান তাহলে তাঁদের দিয়ে দেওয়া হবে। শ্যামাপ্রসন্ন লোহার জানান, বোর্ড গঠন লুকানোর মতো বিষয় নয়। যেটা ভালো হয়, সেইমতো পদক্ষেপ করেছে জেলা প্রশাসন।
নবনির্বাচিত জেলা সভাধিপতি বলেন, আমার প্রথম কাজ হবে সাধারণ মানুষের জন্য় কাজ করা। যাঁরা আমাদের ভোটে জিতিয়েছেন, তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সহকারী সভাধিপতি গার্গী নাহা জানান,উন্নয়নের কাজ সবাইকে একসঙ্গে মিলে করতে হবে। নিকাশি, পানীয় জল, রাস্তাঘাটের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হবে।

এদিন নবনির্বাচিত সভাধিপতি, সহকারী সভাধিপতিদের সঙ্গে সদস্যদের সংবর্ধনা জানাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। ছিলেন সদ্যপ্রাক্তন সহকারী সভাধিপতি দেবু টুডু। কার্জন গেটের সামনে এই অনুষ্ঠানে ছিলেন কয়েকজন বিধায়ক, বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ত তা,পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাসবিহারী হালদার।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এই বিপুল জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আগামী লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনটি জিতে দলনেত্রীর হাতে তুলে দিতে হবে।












Click it and Unblock the Notifications