মানসিক ভারসাম্যহীনকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দুর্গাপুরে, আক্রান্ত পুলিশও
ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করেছিল স্থানীয় লোকজন। তারপর তাকে ধরে চলে গণধোলাই। পরে জানা যায় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ন্যক্কারজনক ঘটনা ফের এই রাজ্যেই।
পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করতে আসে। গাড়িতে তোলার সময় উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই ওই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশের উপস্থিতিতেই চলে আরও একবার গণপিটুনি।

রাজ্যে গণপিটুনির ঘটনা কিছুতেই থামানো যাচ্ছে না। শহর কলকাতা, বারাসত, কোচবিহার বিভিন্ন জায়গাতেই সাম্প্রতিক অতীতে গণপিটুনির ঘটনা দেখা গিয়েছে। মৃত্যুও হয়েছে কয়েক জনের। তবুও সাধারণ মানুষের সচেতনতা আসছে না এই বিষয়ে। এবার গণপিটুনির ঘটনা দেখা গেল দুর্গাপুরে।
মঙ্গলবার আবার ছেলেধরা সন্দেহে গণপিটুনির ছবি সামনে এল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে। সূত্র মারফত জানা গিয়েছে, গ্রামের পাশেই একটা জায়গায় এক মাঝ বয়স্ক ব্যক্তিকে দেখা যায়। ছেলেধরা সন্দেহে তাড়া করা হয় তাকে। স্থানীয় মানুষজনদের দেখে ভয় পেয়ে ওই ব্যক্তি দৌড় দেয়।
গ্রামের লোকেরা তাড়া করে সেই ব্যক্তিকে নবঘনপুর গ্রামের কাছে ধরে ফেলে। দড়ি দিয়ে বেঁধে রাখা হয় একটা সিমেন্টের পিলারে। চলে ব্যাপক মারধর। খবর পেলেই ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ।জানা যায়, আক্রান্ত ব্যক্তির নাম কিশাণ পাহাড়ি। অন্ডালের শঙ্করপুর ৭ নম্বর এলাকার বাসিন্দা, বয়স আনুমানিক ৪০ বছর। জানা যায় ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন।
ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকেও চরম বেগ পেতে হয়। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে তুলতে যায়। তখন ফের আক্রমণ করে লোকজন। পুলিশের থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়।
উত্তেজিত জনতার হাতে পুলিশ এবং বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারও মার খায়। কোনও রকমে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধীন। মঙ্গলবারের এই ঘটনায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications