বর্ধমানে কৃষি বিলকে সমর্থন করে বিজেপিতে যোগ একাধিক পরিবারের
কৃষক বিলের সমর্থনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করে বিজেপিতে যোগ দিল মন্তেশ্বরের ৫১ টি পরিবার। বর্ধমান পূর্বের বিজেপি সূত্রে জানা গিয়েছে, লোকসভায় সদ্য পাস হওয়া কেন্দ্রের কৃষিবিলের সমর্থনে মিছিল ও দলীয় কর্মসূচি ছিল মন্তেশ্বর বিধানসভা এলাকায়। সেখানে মন্তেশ্বর বিধানসভার ১৬ নং মন্ডল এলাকার মধ্যমগ্রাম, ইচু-ভাগড়ার কয়েকশো মানুষ ও কৃষক পরিবার এই মিছিলে অংশগ্রহন করেন।

এছাড়াও পরে দলীয় অনুষ্ঠানে ৫১ টি পরিবার বিজেপিতে যোগদান করেন বলে জানায় বিজেপি নেতৃত্ব। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। এছাড়াও এইদিন উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৌগত দে, বিধানসভা কনভেনর প্রদীপ রায়,১৬ নং মণ্ডলের সভাপতি রাকেশ ঘোষ।
এই বিষয়ে কৃষ্ণ ঘোষ জানান,'সারা দেশে কৃষকদের কথা ভেবে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই কারণেই তাঁকে ধন্যবাদ জ্ঞাপন সহ মিছিল করা হয়। পাশাপাশি আগামী বিধানসভার কথা ভেবে এইদিন ৫১ টি পরিবার বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়।'












Click it and Unblock the Notifications