Mango Festival:ম্যাঙ্গো-চিকেন, ম্যাঙ্গো কাবাব খেয়েছেন কখনও, জেনে নিন কোথায় হচ্ছে এই আম বিলাস

Mango Festival:ফলের রাজা আম। গরমে কষ্ট হয় ঠিকই। তবে সব খারাপের যেমন একটা ভাল দিক আছে। গরমেরও সেরকম একটি ভাল দিক আম। যাকে এক কথায় অমৃত ফল পাওয়া যায় এই গরমেই। আর এই অমৃত ফলের রকমারি স্বাদ ভোজন রসিক বাঙালিকে দিতে শুরু হয়েছে আম উৎসব।

ভোজন রসিক বাঙালির আম বিলাস বললে ভুল হবে না। দুর্গাপুরে শুরু হয়েছে আম উৎসব। বেসরকারি ডিএসএমএস কলেজে এই উৎসব শুরু হয়েছে। এই রাজ্য সহ ভিন রাজ্য থেকে প্রায় একশো প্রজাতির আম আছে এই উৎসবে। স্বাদে গন্ধে মম করছে গোটা উৎসব প্রাঙ্গন। গরম বলে আমের গন্ধ আরও জোরাল হচ্ছে। ল্যাংরা, হিম সাগর, ক্ষীরসাপাত, আলফানসো, গোলাপ বাহারের মতো আম তো রয়েইছে। আছে আরও নাম না জানা সব প্রজাতি।

image of mango festival

শুধু আম নয় আম দিয়ে তৈরি রকমারি খাবারও এখানে বিক্রি হচ্ছে। যেগুলি চোখে দেখা তো দূরের কথা নাম পর্যন্ত শোনেনি অনেকে। আমের সঙ্গে আম আর চিকেন দিয়ে তৈরি লোভনীয় খাবারের পদ থাকছে উৎসবে। যেমন আম দিয়ে চিলিচিকেন, আম দিয়ে চিকেন কাবাব, আম দিয়ে চিকেন উইংস। এছাড়া আমের তৈরি নানান ধরনের সফট ড্রিংকস থাকছে উৎসবে।

হাতে বেশি সময় নেই। ১১ তারিখেই শেষ হয়ে যাবে এই আম বিলাসের সুযোগ। গরমে জেরবার হলেও আম খেতে কিন্তু ছাড়ছে না বাঙালি। ঘরে ঘরে আম বিলাস তো চলছেই। আম দিয়ে লস্যি। ম্যাঙ্গোসেক, ম্যাঙ্গো আইসক্রিম কি নেই। কোনও টাতেই কমতি হচ্ছে না। এই তীব্র গরমে আমপো়ড়া শরবত চলছে রমরমিয়ে।

image of mango festival in durgapur

কাজেই গরমের মধ্যে মন ভাল রাখতে একবার আসাই যায় এই ম্যাঙ্গো উৎসবে। আমের স্বাদের পাশাপাশি। আম দিয়ে তৈরি রকমারি খাবারের স্বাদ নিতেও ভুলবেন না। ইতিমধ্যেই আম প্রেমীরা ভিড় করতে শুরু করে দিয়েছেন। দুর্গাপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি। দুপুরে বাড়ির বাইরে বেরোনো দায়। একটু সন্ধে নামতেই সকলে ভিঁড় করছেন এই আম উৎসবে। টানা গরমে মনকে ভাল রাখতে এই রসনাই শক্তি যোগাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+