ছবি লাগাতে লাগাতে ‘ছবি’ হয়ে যাবে বিজেপি! বাংলার বাড়ি প্রসঙ্গে একহাত মমতার

ছবি লাগাতে লাগাতে ‘ছবি’ হয়ে যাবে বিজেপি! বাংলার বাড়ি প্রসঙ্গে একহাত মমতার

আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্র আরা টাকা দেবে না। কেন্দ্রের তরফে এই নির্দেশিকা জারির পর 'বাংলার বাড়ি' নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে বাংলার বাড়ির জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। তারপরই প্রধানমন্ত্রী মোদীকে এই ইস্যুতে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবি লাগাতে লাগাতে ‘ছবি’ হয়ে যাবে বিজেপি! বাংলার বাড়ি প্রসঙ্গে একহাত মমতার

আসানসোলের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন সর্বত্রই তাঁর নাম আর ছবি লাগানো নিয়ে। মমতা বলেন, দেশের প্রধানমন্ত্রী শুধু নিজের ছবি লাগাতে চান। তাই যা নয় তাই করে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে আবাস যোজনা নিয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে বলেন, ছবি লাগাতে লাগাতে বিজেপি একদিন ছবি হয়ে যাবে।

'বাংলার বাড়ি' নিয়ে মুখ খুলে মমতা বলেন, 'উত্তরপ্রদেশের বাড়ি' যদি হতে পারে, 'হরিয়ানার বাড়ি' যদি হতে পারে, 'বাংলার বাড়ি' কেন হবে না। আসলে প্রত্যেক বাড়িতে মোদীবাবুর ছবি চাই। তাই বাংলার বাড়ি পাল্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা করতে হবে! যত স্টেশন, রাস্তাঘাট রয়েছে- সব জায়গায় নিজের ছবি লাগাচ্ছে। এমন দিন আসছে, যেদিন বিজেপিও ছবি হয়ে যাবে। বাস্তবে কোনও অস্তিত্ব থাকবে না বিজেপির।

এদিন শুধু বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়েই গর্জে উঠলেন না মমতা, বিজেপিকে তিনি নিশানা করলেন সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও চালানো নিয়েও। মমতা বলেন, ফেক ভিডিও চালানো ওই সোশ্যাল মিডিয়াকে আমরা বিশ্বাস করি না। আমরা সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করি, বিশ্বাস করি সত্যি কথা বলা সোশ্যাল মিডিয়াকে।

এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্যোিধপাধ্যায় নূপুর শর্মা ইস্যুতে বিজেপিকে এক হাত নেন। বিজেপি ফেক ভিডিও ছড়িয়ে দেশকে উত্তপ্ত করতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর কথায়, বিজেপির লোক ধর্ম নিয়ে বিতর্কিত কথা বললে তাঁকে গ্রেফতার করা হয় না। বিজেপির বিরোধিতা করলেই তাঁর পিছনে লেলিয়ে দেওয়া হয় ইডি ও সিবিআইকে।

এদিন অগ্নিপথ প্রকল্প নিয়েও ফের গর্জে ওঠেন মমতা। তিনি বলেন, অগ্নিবীর-এ দেশের সাধারণ মানুষ চাকরি পাবেন না। চাকরি পাবেন বিজেপির কিছু কর্মী। তাঁর সাফ কথা, চার বছরের জন্য চাকরি দিলে হবে না। ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি দিতে হবে। অন্তত আর্মির যতটুকু রেস্ট্রিকশান রয়েছে, সেই পর্যন্ত করতে হবে। এদি্ন মোদী সরকারের নেওয়া 'অগ্নিপথ' প্রকল্পকে বিজেপি ডাস্টবিন বলে কটাক্ষ করেন মমতা। এই অগ্নিপথ আসলে একটি ললিপপ। ললিপপ দেখানো হচ্ছে ২০২৪-এর আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+