Mamata Banerjee: পশ্চিম বর্ধমানে পৌঁছেই বৈঠকে মমতা, কী আলোচনা হল? মুখে আঙুল নেতাদের

Mamata Banerjee: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের মুখে ফের জেলাসফরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার দুর্গাপুরে পৌঁছন তিনি। বিশেষ বিমানে অন্ডালে কাজী নজরুল বিমান বন্দরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সড়কপথে আসেন দুর্গাপুরের সার্কিট হাউস 'সম্পন্ন'তে। সেই আজ রাত্রিবাস করছেন।

আগামীকাল মঙ্গলবার দুর্গাপুর থেকেই হেলিকপ্টারে উড়ে যাবেন পুরুলিয়ার উদ্দেশ্যে। ভোটের মুখে তাঁর এই সফর খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ঢোকার সঙ্গে সঙ্গেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বকে ডেকে পাঠান।

Mamata Banerjee

আসেন মলয় ঘটক, বিধান উপাধ্যায়, প্রদীপ মজুমদার, অভিজিত ঘটক, তাপস বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল চ্যাটার্জী, নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং বিশ্বনাথ পাড়িয়াল, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, ভি শিব দাসান দাসু একাধিক জেলা শীর্ষ নেতৃত্ব। সুত্রের খবর লোকসভা নির্বাচনের আগে বিধায়ক, জেলা সভাপতি, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি, জেলা সভাধিপতি প্রমুখদের সাথে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপুর্ন বলেই বিবেচিত হচ্ছে।

তবে মিনিট পনেরোর এই বৈঠকের পর সেভাবে কোন নেতৃত্বই মুখ খুলতে রাজি হয়নি। তবে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু জানান, কিছু কথা হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে তা শীর্ষ নেতৃত্ব জানাবে বলেই জানিয়েছেন জেলা সভাপতি। তবে কি নিয়ে এত আলোচনা হল তা নিয়ে স্বভাবতই এদিনের বৈঠক নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

তবে সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামার কথাও এদিন নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+