SSC Scam: 'কোন দফতর কীভাবে চাকরি দেয়, তা নিয়ে মাথা ঘামাই না!', দায় এড়াচ্ছেন মমতা?

SSC Scam: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার! বাতিল করে দেওয়া হয়েছে ২০১৬ সালের প্যানেল। ফলে অযোগ্যদের পাশাপাশি চাকরি গিয়েছে যোগ্যদেরও। আর এই নির্দেশ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই নির্দেশকে চ্যানেল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের তরফেও মামলা রুজু করা হয়েছে শীর্ষ আদালতে।

এমনকি মধ্যশিক্ষা পর্ষদও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর। আর এই ইস্যুতে ফের একবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (West bengal CM)। বিচার নিয়েও প্রশ্ন তুললেন। আজ বুধবার রাজনৈতিক প্রচারে যান তৃণমূল সুপ্রিমো। আর সেই মঞ্চ থেকেই চাকরি বাতিল নিয়ে আক্রমণ শানান।

SSC Scam

যদিও চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ে অস্বস্তির মধ্যেই স্বস্তির বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি খেয়ে নেওয়ার ক্ষমতা আছে। কোন দফতর কীভাবে চাকরি দেয়, তা নিয়ে আমি মাথা ঘামাই না। সংশ্লিষ্ট দফতরের ব্যাপার। কিন্তু আমার হাতে ১০ লাখ চাকরি তৈরি আছে। বিভিন্ন দফতরে রয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেউচা পাঁচামির প্রসঙ্গেও তুলে ধরেন। বলেন, সেখানেও এক লাখ ছেলে-মেয়ে চাকরি পাবে। আর তা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমি বিচারপতিদের নিয়ে বলব না। কিন্তু আমি রায় নিয়ে বলতেই পারি। এক্ষেত্রে স্ক্রটিনি করতে পারত, অন্য পরামর্শ দিতে পারত। এভাবে ২৬ হাজার চাকরি খাওয়া? একেবারে মজার মুলুক! কলকাতা হাইকোর্টের এই রায় মানি না বলেও এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে এদিন বিজেপিকে তীব্র আক্রমণ শানান।

বলেন, বিজেপিকে একটা ভোটও দেবেন না। আদালত, সিবিআই, এএনআইকে এরা ( পড়ুন- বিজেপি) কিনে নিচ্ছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাদধ্যায়। যদিও তাঁর বিরুদ্ধে পালটা রাজনীতির অভিযোগ এনেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, অযোগ্যদের চাকরি তালিকা আদালতে তুলে দিলেই সমস্যা মিটত।

কিন্তু তৃণমূলের দলের যারা টাকা নিয়েছেন তাঁদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে বলেও তোপ বিজেপির রাজ্য সভাপতির। এক্ষেত্রে যোগ্যদের চাকরি প্রার্থীদের বিজেপির তরফে আইনি সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+