প্রধানমন্ত্রীর কথাতেই ব্যাকফুটে এসএসসি! পিসি-ভাইপোর নাম প্রকাশ, দুর্নীতিকাণ্ডে মন্ত্রী-যোগের তথ্য শুভেন্দুর
Lok Sabha Election 2024: সুপ্রিম কোর্টে আজ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে অযোগ্যদের চাকরি পাওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার জেরেই এমনটা হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর।
আজ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নির্বাচনী জনসভা থেকে আক্রমণাত্মক মেজাজে স্কুল সার্ভিস কমিশন, তৃণমূল কংগ্রেস এবং মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রী এসে বলেছেন যোগ্য হয়েও যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের সবরকম সহযোগিতা করা হবে, লিগাল সেল খোলার নির্দেশ দিয়েছেন। এরপরই আজ এসএসসি সুপ্রিম কোর্টে বলল, ১৯ হাজার যোগ্য চাকরিহারা হয়েছেন। আর ভুয়োদের দোকান খুলে চাকরি বিক্রি করা হয়েছে, স্বপন দেবনাথরা বিক্রি করেছেন।
শুভেন্দু এদিন মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে একযোগে নিশানা করেন। বলেন, এখানকার মন্ত্রীর গুণের শেষ নাই। মিঠা শয়তান। দেখলে মনে হয়, ভাজা মাছ উল্টে খেতে জানেন না। পান্তা, মুড়ি খাওয়ার ছবি দেন। তিনি কিন্তু খুব ভালো পিঠে খান। স্বপন দেবনাথের ঘরে জাল চাকরি দুটো রয়েছে। তপন চট্টোপাধ্যায়ের মেয়ে ২০১৪ সালে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন।
মমতা ও অভিষেককে নিয়ে শুভেন্দু বলেন, আমার নাম ধরার সাহস নেই। গদ্দার বলেছেন মেদিনীপুরে গিয়ে। ২দিন আগে বলছিলেন, বিরোধীরা মানে আমাকে টার্গেট করে পিসি ভাইপো বলে। নাম বলুক দেখে নেব। পূর্বস্থলীর পবিত্র মাটিতে দাঁড়িয়ে বললাম, পিসির নাম মমতা আর ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছু করার থাকলে করে নেন। ভয় দেখিয়ে চমকে কিছু করতে পারবেন না। কেউ আপনাকে ভয় করেন না।
কৃষক, তাঁতি থেকে মতুয়া সম্প্রদায়ের মন জয়ের প্রয়াস চালিয়ে শুভেন্দু হাতিয়ার করেন বেকারত্ব ইস্যুকেও। বলেন, মুখ্যমন্ত্রী রাজ্যের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন। সিপিআইএমের সময় বেকার ছিল ১ কোটি, আপনি সেটাকে ২ কোটি করেছেন। মাফলার জেলে গিয়েছে, এবার হাওয়াই চটিও যাবে।
সন্দেশখালির যে ভিডিও নিয়ে তৃণমূল বিজেপিকে বিঁধেছে তার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ফেক ভিডিও দেখিয়ে কিছু হবে না। কয়লা ভাইপোকে আমি সাইজ করব। পিসিকে হারিয়েছি। ভাইপোর বিষয়টি আমার উপর ছেড়ে দিন।
পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের নাম ধরে তিনি বলেন, এখানকার বিধায়কও পিঠে খান। যাঁর সঙ্গে কলকাতার ফ্ল্যাটে থাকেন সব তথ্য আছে। তৃণমূলের নেতাদের কাজকর্মের বিশাল লম্বা লিস্ট আমাদের কাছে আছে। কেষ্ট মণ্ডল এখন সকন্যা তিহার জেলে গড়াগড়ি খাচ্ছেন। শেখ শাহজাহান আমার চামড়া প্যাকেটে ভরার আগে গুষ্ঠিশুদ্ধ প্যাকেট হয়েছে।
শুভেন্দু এদিন বালি চুরি প্রসঙ্গেও সরব হন। বলেন, কেষ্ট মণ্ডল রাইস মিলের মালিক ছিলেন। এখানে সুব্রত পাল রয়েছেন। কৃষকদের ফলস অ্যাকাউন্ট বানিয়ে শয়ে শয়ে কোটি টাকা ধান চাষিদের বঞ্চিত করে ভুয়ো অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। রায়নার বামদেবও বালি চুরিতে যুক্ত। সকলের সময় সমান যায় না, মনে রাখবেন। স্বপন দেবনাথের সঙ্গে মিচকে শয়তান রবি চ্যাটার্জি রয়েছেন, মিচকে শয়তান, কয়েকশো কোটির মালিক। ৪ জুনের পর পার্টি অফিস খোলার লোক পাবেন না। কাটোয়ায় যেতে পারলাম না। বিজয় সমাবেশে আসব। তার আগে আগামী ১১ তারিখ রায়নায় সভা, কালনায় রোড শো করব।












Click it and Unblock the Notifications