Lok Sabha Election 2024: সোমে ভোট, শুক্রেই হয়ে গেল তৃণমূলের বিজয় মিছিল! কোথায় এমন অভিনব ঘটনা?

Lok Sabha Election 2024: ভোটের আগেই বিজয় মিছিল। তেমনটাই হয়ে গেল আজ বিকেলে। চলল দেদার আবির খেলা। উপস্থিত থাকলেন খোদ বিধায়ক।

উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব মেটার পর তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল বের করেছিল। যদিও দক্ষিণবঙ্গে ভোট শুরুর আগেই হয়ে গেল তৃণমূলের বিজয় মিছিল।

Lok Sabha Election 2024

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন। কাল প্রচার পর্ব শেষ হচ্ছে। এই আসনগুলির মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর। যেখানে মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বিজেপির দিলীপ ঘোষের। এই আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল।

আজ বিকেলে ভাতার বাজারে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করে চমক দিল। কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ব্যানার, পতাকা নিয়ে মিছিলে হাঁটলেন নেতা-কর্মীরা। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায়, ভাতারে দল জিতবেই। কত ভোটে জিতবে সেটা দেখার। কত মানুষ বিজয় মিছিলে অংশ নিলেন সকলেই দেখেছেন।

জেতা নিশ্চিত বলে ভোটের আগেই এই বিজয় মিছিল বলে দাবি করেন বিধায়ক মানগোবিন্দ। সম্প্রতি ভাতারেই মানগোবিন্দকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট লুঠ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।

শুভেন্দুর সভার পাল্টা হিসেবেই মানগোবিন্দর নেতৃত্বে তৃণমূলের এই বিদায় মিছিল আয়োজন বলে মনে করছে রাজনৈতিক মহল। বক্সে টানা বাজছিল নির্বাচনের জন্য প্রকাশিত তৃণমূলের থিম সং- জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। চলল দেদার সবুজ রংয়ের আবির খেলা।

ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান, ক্লাসের ভালো ছেলে যারা হয় তারা তো পাস নিয়ে চিন্তা করে না। কত শতাংশ নম্বর পাবে সেটা নিয়ে চিন্তা করে। তাই ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস কত ভোটে জয়লাভ করবে সেটাই আলোচ্য, জেতা নিয়ে সংশয় নেই।

যদিও ভাতার ব্লকে বামেদের এক নম্বর এরিয়া কমিটির সদস্য নজরুল হক বলেন, অনেক জায়গায় দেখা যায় কেউ মারা গেলে মৃতদেহ নিয়ে নাচানাচি করছে, আবির খেলছে, ভাতার ব্লকের তৃণমূলীদের এই অবস্থা। চার তারিখ আসুক, ভোটবাক্স খুললেই বোঝা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+