Lok Sabha Election 2024: বর্ধমান পূর্বে সিপিআইএম প্রার্থী নীরব, সরব দুর্নীতি নিয়ে, তৃণমূল প্রার্থীকেও খোঁচা

Lok Sabha Electon 2024: লোকসভা নির্বাচনের জন্য ১৬টি আসনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। তাঁদের মধ্যে ১৪ জনই নতুন মুখ। বর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রার্থী নীরব খাঁ।

প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার ও জনসংযোগে বেরিয়ে পড়লেন নীরব। বিজেপির ভাঁওতা আর তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সরবও হলেন।

Lok Sabha Electon 2024

কাটোয়া লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রথম জিতেছিল ১৯৬২ সালে। ১৯৭১ সালেও জেতে সিপিআইএম। তারপর ১৯৮০ থেকে ২০০৯- টানা কাটোয়া লোকসভা কেন্দ্র দখলে রেখেছিল সিপিআইএম। চারবার করে সাংসদ হন সৈফুদ্দিন চৌধুরী ও মেহবুব জাহেদি।

কাটোয়া লোকসভার সর্বশেষ সাংসদ ছিলেন আবু আয়েশ মণ্ডল, যিনি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে গিয়েছিল। ২০০৯ সাল থেকে কাটোয়া লোকসভা কেন্দ্রের অস্তিত্ব বিলুপ্ত হয়। আসে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। সেখানে ২০০৯ থেকে ২০১৪ অবধি সাংসদ ছিলেন সিপিআইএমের অনুপকুমার সাহা।

২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সুনীল মণ্ডল বর্ধমান পূর্বের সাংসদ হন। সুনীলকে এবার টিকিট দেয়নি তৃণমূল। তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার কাটোয়ার অগ্রদ্বীপের মেয়ে। পেশায় চিকিৎসক শর্মিলা অবশ্য এখন থাকেন দমদমে। ফলে শর্মিলা কতটা সময় দিতে পারবেন সেই প্রশ্ন তুলে দিলেন নীরব।

নীরব খাঁ-র বাড়ি কালনার আমলাপুকুরে। পেশায় প্রাথমিক শিক্ষক। ২০১৫ সালে কালনা পৌরসভার ভোটে লড়েছিলেন। ২০২১ সালে তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল দল। যদিও মাত্র ৯ শতাংশ ভোট পেয়ে তিনি ছিলেন তৃতীয় স্থানে। মূল লড়াই হয়েছিল তৃণমূলের সঙ্গে বিজেপির।

২০০৯ সালের লোকসভা ভোটে যখন বর্ধমান পূর্ব আসনে অনুপ কুমার সাহা জিতেছিলেন, তখন সিপিআইএমের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৭.৩১ শতাংশ। ২০১৪ সালে সিপিআইএম প্রার্থী ছিলেন ঈশ্বরচন্দ্র দাস, সিপিআইএম ভোট পায় ৩৪.৮৩ শতাংশ। ২০১৯ সালের লোকসভা ভোটে সিপিআইএমের ভোটের হার কমে হয় ১২.২২ শতাংশ।

ফলে বোঝাই যাচ্ছে, একদা লাল দুর্গে ধস নেমেছে কতটা। নীরব খাঁ প্রার্থী হয়ে বললেন, প্রথমেই তুলে ধরব তৃণমূল কংগ্রেসের লাগামছাড়া দুর্নীতি নিয়ে। বিজেপিও দেশের নাগরিকদের ভাঁওতা দিয়ে বলেছে। এগুলিই মানুষের কাছে তুলে ধরব। তাছাড়া ২০২২ সালে কালনায় পুরসভা ভোট কীভাবে হয়েছে সকলেই দেখেছেন।

সাংসদ নির্বাচিত হলে লোকসভা এলাকার উন্নয়নের দাবি নিয়েও সংসদে সরব হবেন বলে জানালেন নীরব। এই আসনে এখনও বিজেপি প্রার্থী দেয়নি। কালনার ভূমিপুত্র নীরব তৃণমূল প্রার্থী শর্মিলা সম্পর্কে বললেন, শুনেছি উনি দমদমে থাকেন। ফলে মানুষ সমস্যা পড়লে তাঁকে কীভাবে পাবেন? আমার জন্ম-কর্ম এখানেই, মানুষের পাশে আছি। আগামী দিনেও থাকব। এদিন নীরবকে নিয়ে প্রচারে বের হন প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+