Lok Sabha Election: দিলীপ ঘোষের এজেন্টের রহস্যমৃত্যু! অভিযোগের তির তৃণমূলের দিকে

Lok Sabha Election 2024: ভোট শেষ হতেই বিজেপির পোলিং এজেন্টের রহস্যমৃত্যু। মৃত ওই ব্যক্তির নাম অভিজিৎ রায় বলে জানা গিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় গোয়াল ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর এলাকায়। আর এই ঘটনা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের তির বিজেপির।

স্থানীয় নেতৃত্বের দাবি, ওই পোলিং এজেন্টকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। পারিবারিক অশান্তি থেকেই এই ঘটনা বলে দাবি শাসকদলের। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিজিতের পরিবারের অন্যান্য সদস্যদেরও জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Lok Sabha Election 2024

গত ১৩ মে লোকসভা নির্বাচন ছিল বর্ধমান পূর্বে। নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের এজেন্ট হিসাবে একটি বুথে কাজ করেছেন অভিজিৎ। এরপরেই এই ঘটনা কীভাবে? তা নিয়ে ধোঁয়াশা। ঘটনার পরেই মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা-কর্মীরা। কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিজিৎ রায়। এরপরেই আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা।

বলে রাখা প্রয়োজন, ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় মন্তেশ্বর এলাকায়। দিলীপ ঘোষ নিজে বারবার ছুটে গিয়েছেন। এমনকি তাঁকেও অশান্তির মধ্যে পড়তে হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির গাড়ি। আর এর মধ্যেই এই ঘটনা। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র তথা সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, আগামী নির্বাচনের আগে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপি নেতার দাবি, তৃণমূল যেভাবে ভোট করাতে চেয়েছিল, তা পারেনি। দিলীপ ঘোষের গাড়িতে আক্রমণ করেছে।

ঘটনায় পুলিশকে দেখা যায়নি। আর সেই হতাশা থেকেই তৃণমূল আশ্রিত দুস্ক্রিতিরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি রাজ্য সভার সাংসদের। এই বিষয়ে যতদূর যাওয়া সম্ভব তা তাঁরা যাবেন না বলেই জানিয়েছেন। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে পালটা দাবি করেছেন স্থানীয় এক তৃণমূল নেতা। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা বলেও দাবি তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+